Showing posts with label ফটোগ্রাফি. Show all posts
Showing posts with label ফটোগ্রাফি. Show all posts

সহজে ভালো ছবি তোলার – ১৫ টা টিপস..........PhoneGraphy

সহজে ভালো ছবি তোলার – ১৫ টা টিপস..........PhoneGraphy
সহজে ভালো ছবি তোলার – ১৫ টা টিপস : ১ম পর্ব
১. UV-ফিল্টার টাকা নষ্টের একটা খুব সহজ আর জনপ্রিয় উপায়। মনে হতে পারে, আর দোকানদারও আপনাকে বোঝাবে, ফিল্টার খুব কাজের জিনিস। একটা লেন্স যখন ডিজাইন করা হয়, তখন অনেক হিসেব নিকেশ করে তারপরে করে। তারা চায় যত কম সম্ভব glass ব্যবহার করতে; কারন একেকটা glass বাড়লে, sharpness কমতে থাকে। আর, UV-ফিল্টার লাগিয়ে আপনি হুট করে একটা glass element বাড়িয়ে দিলেন। ফিল্মের যুগে UV ফিল্টারের কাজ ছিল অতিবেগুনী রশ্মি যেন ফিল্মে তোলা ছবিকে ঘোলা বা নীলাভ না করে ফেলে। আজকের ডিজিটাল সেন্সরের যুগে এটা একটা বাড়তি ঝামেলা। মনে করতে পারেন, যে ফিল্টার লাগিয়ে লেন্সকে ধুলাবালি থেকে বাঁচালাম। কিন্তু সেজন্য তো লেন্স কাভার আছে।
২. Lens-hood তেমন কোনও কাজের জিনিস না। বেশিরভাগ pro-user-ই ব্যবহার করেন না। বাড়তি ঝামেলা।
৩. বরং বাড়তি ১/২ টা লেন্স-ক্যাপ কিনুন; সস্তার ভিতরে, নন-ব্র্যান্ড। এটা আপনার বহু কাজে লাগতে পারে।
৪. ক্যামেরাকে নিজের “সন্তানের” মতন treat করবেন না। মোটামুটি মানের একটা ক্যামেরাকে সাধারণত: টুকিটাকি ঝামেলা, ছোটখাট আছাড়, rough handling এর কথা মাথায় রেখেই বানানো হয়। ক্যামেরার ত্বকের যত্ন নিয়ে না ভেবে বরং ভালো ছবির কথা ভাবুন। ক্যামেরা একটা কাজের যন্ত্র, কাজের বিনিময়ে (অর্থাৎ, ছবি তুলে) ক্যামেরার দাম উশুল করুন। অনেককে দেখি, যত্নের চোটে ক্যামেরা নিয়ে ঘর থেকেই বের হয় না। তাহলে ক্যামেরাটা কিনে লাভ কি হোল?
৫. অনলাইনে অন্যের ছবি নিয়ে অযথা ঝগড়া না বাড়িয়ে, ওই সময়টা হয় ক্যামেরা নিয়ে বাইরে বের হন, নয়তো বিভিন্ন tutorial পড়ে/দেখে নিজকে আরও এগিয়ে নিয়ে যান। আপনার ছবি নিয়ে কেউ পায়ে পা দিয়ে ঝগড়া বাজাতে চাইলে, তাকে আঁতেল বা আনাড়ি একটা কিছু ধরে নিয়ে এড়িয়ে যান। মার্ক টোয়েনের একটা কথা “মূর্খ লোকের সাথে কক্ষনো তর্কে নেমো না, কারণ সে তোমাকে টেনে নিজের স্তরে নামাবে, এরপর অভিজ্ঞতা দিয়ে তোমাকে হারিয়ে দেবে।”
৬. কোথাও যাচ্ছেন? gears খুব কম নেন, যেগুলা না হলেই না। যাতে আপনি কারো সাহায্য ছাড়াই চলতে পারেন। অনেক কিছু বয়ে বেরিয়ে কম শুট করার চেয়ে, অল্প গিয়ার দিয়ে বেশি শুট করা অনেক বেশি বুদ্ধির কাজ।
৭. সহজে শুট করতে zoom lens ব্যবহার করুন; আর prime lens ব্যবহার করলে একটু চিন্তাভাবনা করে শুট করতে হবে। সুতরাং যা হাতের কাছে আছে, সেটা নিয়েই বের হন।
৮. ভালো ক্যামেরা হলেই ভালো ছবি তুলতে পারবেন না। বরং, আপনি যদি জানেন কিভাবে ভালো ছবি তোলা যায়, তবে ভালো ক্যামেরা আপনার সেই কাজ কে সহজ করে দিবে।
৯. যেই ক্যামেরা নিয়েই বের হন না কেন, ক্যামেরার মোটামুটি খুঁটিনাটি জেনে নিন। এজন্য, ম্যানুয়ালটা আপনার সবচেয়ে বড় বন্ধু। আপনার ক্যামেরার একটা PDF ম্যানুয়াল সবসময় পিসিতে রাখুন। মাঝে মাঝেই খুলে পড়ুন।
১০. ক্যামেরা নিয়ে আপনি যখন বাইরে, তখন সবসময় রেডি থাকুন। খুব প্রয়োজন না হলে লেন্স-ক্যাপ লাগিয়ে রাখবেন না, আর ক্যামেরা অফ করে রাখবেন না। মাত্র ৫ সেকেন্ড একটা ভালো ছবি তুলতে না পারার জন্য যথেষ্ট।
১১. P-mode আপনার বড় একটা বন্ধু হতে পারে। শুধু, বড় করে বলার জন্য M-mode ব্যবহার করবেন না। একটা ভালো ছবিই মুখ্য। আপনি কি দিয়ে বা কিভাবে তুললেন সেটা খুবই গৌণ।
১২. প্রয়োজনে ISO বাড়িয়ে ছবি তুলুন। আর সবচেয়ে ভালো হয় যদি auto-ISO আপনি কাজে লাগাতে পারেন।
১৩. Auto-ISO আপনার বিরাট বন্ধু হতে পারে। কিন্তু, বন্ধু থেকে কাজ বাগাতে হয় কিভাবে, জানেন তো। বন্ধুকে সময় দিন, বন্ধুকে জানুন।
১৪. প্রথমদিকে, সবসময় rule-of-3rd ব্যবহার করুন। এটা আপনার ছবির কম্পোজিশন গুছাতে অনেক সাহায্য করবে।
১৫. প্রচুর ছবি তুলুন; তবে বুঝে শুনে। একটা জিনিসের ছবি বিভিন্ন ঢঙে, ক্যামেরার বিভিন্ন সেটিঙে ছবি তুলুন। তারপরে পিসিতে দেখুন, বুঝুন। কোন ছবিটা ভালো হোল, আর কেন ভালো হোল। তবে যা-তার ছবি তুলে নিজের সময়, মেধা নষ্ট করবেন না। যে ছবি ক্যামেরাতেই দেখে বুঝতে পারছেন, বাজে (অস্পষ্ট, মূল-বিষয় কাটা পড়েছে, ঠিকমত এক্সপোজ হয়নি ইত্যাদি) হয়েছে, সেটা ক্যামেরাতেই মুছে ফেলেন। পিসিতে নিয়ে সময় নষ্ট করার কোনও মানে হয় না।

ছবি এডিট করুন ওয়েব ব্রাউজার দিয়ে............

ছবি এডিট করুন ওয়েব ব্রাউজার দিয়ে............
ছবি এডিট করার জন্য এখন আপনাকে অনেক পয়সা খরচ করে গ্রাফিক্স সফটওয়্যার কেনার প্রয়োজন নেই। ইন্টারনেট সংযোগ থাকলে খুব সহজেই ওয়েব ব্রাউজার দিয়ে আপনি ছবি ইচ্ছে মত এডিট করতে পারবেন। অনেক সময় দেখা যায় আপনার ছবি এডিট করা খুবই জরুরি কিন্তু প্রয়োজনীয় সফটওয়্যারটি আপনার কাছে নেই, তখন এটি খুবই কাজের মনে হবে। ওয়েবে ছবি এডিট করার জন্য প্রথমেই যেটি প্রয়োজন তা হল ইন্টারনেট সংযোগ এবং ফ্ল্যাশ এনাবলড ওয়েব ব্রাউজার।
পিক্সলার এডিটর একটি ফ্রী, ওয়েব ভিত্তিক ছবি এডিটিং টুল, যা অনেকটা দেখতে ফটোশপ-এর মতো। ডেক্সটপ ফটো এডিটিং প্রোগ্রাম-এর সাথে এর বেশিরভাগ টুল-এর মিল রয়েছে, যেমন ক্রপ, স্মাডজ, রেড আই কারেকশন ইত্যাদি। এমনকি এই টুলটি ফটোশপ-এর মতো লেয়ার, হিস্টোরি, ফিলটার সহ অনেক কিছু সাপোর্ট করে।
এডিট করুন ওয়েব ব্রাউজার দিয়ে
পিক্সলার এডিটর দেখতে অনেকটাই ফটোশপ এর মতো
পিক্সলার-এর এই ছবি এডিটিং টুলটি তাদের ওয়েব সাইট ভিজিট করলেই পাওয়া যাবে। সাইটটির লে-আউট দেখলে মনে হবে আপনি যেন অন্যান্য ছবি এডিটিং সফটওয়্যার এর মতই ব্যবহার করছেন, বুঝতেই পারবেননা এটি ওয়েব ব্রাউজার।
আপনি যখনই এই ঠিকানায় – http://pixlr.com/editor যাবেন, তখন নীচের স্ক্রীণটির মতো দেখতে পাবেন।
এডিট করুন ওয়েব ব্রাউজার দিয়ে 2
 
এখানে দেখুন ৪ টি নতুন অপশন আছে, যার মাধ্যমে আপনি ছবি তৈরী করতে পারবেন -
১. নতুন একটি ছবি তৈরী করা
২. আপনার হার্ড ডিস্কে জমা আছে এমন ছবি খুলে সেটাকে এডিট করা
৩. ইন্টারনেট-এর কোনও ঠিকানা থাকলে, সেটা দিয়েও ছবিটি খুলে এডিট করতে পারেন। যেমন ধরুন, আমাদের প্রিয়.কম-এর সার্ভারে কোনও ছবি রয়েছে। আপনার কাছে যদি সেটার লিংক (URL) থাকে, ওটা এখানে দিলে সেই ছবিটি নিয়ে আসবে।
৪. লাইব্রেরী থেকে ছবি খোলা – যেমন ফেসবুক, পিক্সলার এবং অন্যান্য ওয়েব ফটো লাইব্রেরী
আমরা এখানে দেখানো জন্য, আমাদের কমিপউটারে সংরক্ষিত একটি বাংলাদেশের নৌকার ছবি নিয়েছি। তারপর সেই ছবিটি কেটে আমাদের পছন্দ মতো সাইজ করেছি; এবং সব শেষে ছোট একটি লাইন লিখে দিয়েছি।
ইংরেজী শব্দগুলো বসানোর পূর্বে স্ক্রীণটি নীচের মতো ছিল।
এডিট করুন ওয়েব ব্রাউজার দিয়ে 3
এরপরও যদি এটি আপনার কাছে একটু জটিল মনে হয় তবে এর বেসিক ভার্সনটি ব্যবহার করে দেখতে পারেন, যার নাম পিক্সলার এক্সপ্রেস।
তবে আমাদের কাছে মনে হয়েছে আপনি যদি আগে কোন ছবি এডিটিং সফটওয়্যার ব্যবহার করে থাকেন অথবা ছবি এডিটিং-এ আপনি যথেষ্ট পারদর্শী তবে ওয়েবে পিক্সলার ব্যবহার করা খুবই সোজা মনে হবে। আশা করি ছবি এডিটিং-এর এই সাইটটি আপনাদের ভাল লাগবে

আপনার তোলা ছবি যদি অন্য কেউ আপনার অজান্তে অন্য কোন সাইটে ব্যবহার করে তাহলে আপনি যেভাবে বুঝবেন...

আপনার তোলা ছবি যদি অন্য কেউ আপনার অজান্তে অন্য কোন সাইটে ব্যবহার করে তাহলে আপনি যেভাবে বুঝবেন...
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই।আশা করি ভালই আছেন।ইন্টারনেটের এই যুগে ফটো শেয়ার অতি সাধারণ একটা ব্যাপার। সেই সাথে বাড়ছে ছবি শেয়ার। ফেসবুক, ব্লগ অথবা ফটোশেয়ারিং সাইট থেকে খুব সহজেই আপনার পারমিশন ছাড়াই এই ফটোগুলো যে কেউ ব্যবহার করতে পারে বিভিন্ন জায়গায়। সকল সাইট থেকে আপনার ফটো রিকভার করতে না পারলেও কিছু পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আপনার ছবির চোরকে ধরতে পারবেন।রিভার্স ইমেজ সার্চ করে বের করতে পারেন আপনার নির্দিষ্ট ফটোটি আর কোথায় কোথায় ব্যবহৃত হয়েছে। Tineye সাইটে গিয়ে আপনার ফটো আপলোড করে অথবা ফটোর ইমেজ লিঙ্ক দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন আর কোথায় কোথায় এই ইমেজটি ব্যবহৃত হয়েছে। এভাবে খুব সহজেই এবং ফ্রি আপনার ইমেজ চোরকে ধরতে পারবেন। এছাড়াও বিভিন্ন ব্রাউজার যেমন মজিলা, ক্রোম ইত্যাদির জন্য রয়েছে আলাদা এড-অনস সুবিধা।

গুগলের ইমেজ সার্চ সার্ভিস অনেক জনপ্রিয়। ইমেজ সার্চবারে এখন ক্যামেরা আইকন রয়েছে যেখানে ক্লিক করলে  আপলোড অথবা URL লিঙ্ক দেয়ার অপশন আসে। সেখানে আপনার প্রয়োজনীয় ইমেজ আপলোড অথবা ইমেজ লিঙ্ক দিয়ে সার্চ দিলেই সাথে সাথে দেখতে পারবেন আর কোথায় কোথায় ইমেজটি ব্যবহৃত হচ্ছে।

কমার্শিয়াল রিকভারি সার্ভিসও নিতে পারেন যদি হয় খুবই গুরুত্বপূর্ণ কোন ইমেজ। Imagerights এমন একটি ফার্ম যাদের কাজ হচ্ছে পারমিশন ব্যতীত আপনার ইমেজের ট্র্যাক ডাউন করা এবং কপিরাইটের আইনে নিয়ে আসা। বিভিন্ন ধরণের চার্জ করে থাকে।
 
পুরোপুরি কপি হওয়া বন্ধ করা অসম্ভবত তবে কিছু পদক্ষেপ নিলে কপি হওয়া জটিল হয়ে যায়। আপনার ইমেজে ওয়াটারমার্ক ব্যবহার করতে পারেন। বিভিন্ন ইমেজ এডিটর সফটওয়্যার দিয়ে আপনার ইমেজে কপি রাইট টেক্সট এড করে দিতে পারেন। এছাড়াও আপনার ওয়েব সাইট থেকে ইমেজ কপি বন্ধ করতে রাইট ক্লিক ডিজেবল করে রাখলে কিছুটা নিরাপত্তা পেতে পারেন।

বিজয়ের মাসে দেশীয় এন্টিভাইরাস ফ্রী ডাউনলোড...............

বিজয়ের মাসে দেশীয় এন্টিভাইরাস ফ্রী ডাউনলোড...............
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আজ এই বিজয়ের মাসে আমি আপনাদের সবাইকে একটা উপহার দিব।আমাদের সকলের পিসিতে আমরা বিদেশী সফটওয়্যার ব্যাবহার করে থাকি।কিন্তু নিজের দেশীয় এন্টিভাইরাস আমরা কয়জন ব্যাবহার করেছি বা কিভাবেই বা করব।কারণ আমাদের দেশীয় কোন এন্টিভাইরাস ছিলনা।কিন্তু আজ থেকে আমরা ব্যাবহার করব নিজের দেশীয় এন্টিভাইরাস।মুলত টিম ইরর নামের একটি সফটওয়্যার নির্মাতা গ্রুপ এই সফটওয়্যার বানিয়েছে।বিডি-গার্ডের ২টি ভার্সন আছে একটি অগ্নি আর একটি ডিজিটাল।তবে আমি আপনাদের অগ্নী ভার্সন ব্যাবহার করার জন্যই বলছি।

প্রথম Winrar না থাকলে ডাউনলোড করুন এখানে
এবার এন্টিভাইরাস ডাউনলোড করুন তার সাথে ইন্সট্রাকশন বা টিউটোরিয়ালো ডাউনলোড করুন
আপনি যদি উইন্ডোস এক্সপি ব্যাবহার করেন তবে ডাইরেক্ট ইন্সটল করুন
আর অন্য 7/8/8.1 ব্যাবহার করলে সেটাপের সময় Run As Administrator করে রান করুন
যেকোন সমস্যায় কমেন্ট করুন
আর সফটওয়্যার এর বিষয়ে মন্তব্য করতে ওনাদের ফেসবুক পেজ বা গ্রুপে যোগাযোগ করুন

পরিচিত হওন একটি প্রফেশনাল এডিটর এর সাথে (পিসি).....................

পরিচিত হওন একটি প্রফেশনাল এডিটর এর সাথে (পিসি).....................
সুধী পাঠকগন,আপনাদেরকে আমার সুভেচ্ছা জানিয়ে সুরু করছি আজকের পোস্ট,
আসাকরি ভালই আছেন।
আজকের পোস্ট মুলত একটি পরিচিতিমুলক পস্ত।তাই এই সফট এর বেপারে যারা জানেন তাদের কষ্ট করে পরার দরকার নেই।

LightRoom-

লাইটরুম ,এটি এডোবি এর অত্তান্ত চমৎকার একটি এডিটর।
lr5splash
অত্তান্ত আধুনিক ফটো এফেক্টস এবং সহজবদ্ধতার কারনে এটি এখন বহুল বেবহারিত।
এটি সাধারনত ছবির রঙ ও আলো নিরধারনের জন্ন বেবহারিত হয়।
এটি বেশিরভাগ প্রফেশনাল ফটগ্রাফার,এডিটর,এবং ডিজাইনারা  ব্যাবহার করে থাকেন।
এর সবচেয়ে ভালো গুন হচ্ছে ছবির বেকাপ কপি না নিয়েই এখানে ছবি এডিট করা যায়।
এর মাধ্যমে ভিডিও ও এডিট করা যায়।
এর ইন্টারফেস অনেক সুন্দর।
Lightroom-Adjustments-Screen-Shotআজ এ পর্যন্তই থাক ।আগামিতে লাইটরুমের বেপারে টিউটোরিয়াল আর্টিকেল ও ভিডিও নিয়ে আশার চেষ্টা করব।

এন্ড্রয়েড ফোন দিয়ে প্রফেশনালদের মত ফটোগ্রাফি করতে, আপনাকে যাদের সাথে চলতে হবে।

এন্ড্রয়েড ফোন দিয়ে প্রফেশনালদের মত ফটোগ্রাফি করতে, আপনাকে যাদের সাথে চলতে হবে।
আসসালামু আলাইকুম।
আশা করি, আল্লাহর অশেষ রহমতে আপনারা ভাল আছেন।  টেকটিউনস পড়ি কয়েক বছর থেকেই।  নিবন্ধন করা ছিল না।  যখন প্রয়োজন অনুভব করলাম তখন পাই নাই। টেকটিউনস কর্তৃপক্ষকে ধন্যবাদ, নতুন নিবন্ধনের সুযোগ করে দেয়ার জন্য।
এটা আমার প্রথম টিউন, সুতরাং ভুল হলে ক্ষমার দৃষ্টির সহিত দেখবেন (আশাবাদী)।
অনেক কথা শুনাইলাম মনে হয়।  এবার আসেন বকবক করি।
চাইনিজ কোম্পানির অবদানে হোক আর বিরাট কোন নামকরা কোম্পানির অবদানে হোক, এন্ড্রয়েড ডিভাইস এখন প্রায় হাতে হাতে। আমরা কেনার সময় ফিচার চার্টে তাকানোর শুরুতেই চোখ রাখি "কত মেগাপিক্সেল ক্যামেরা "। দেখে কেনা ভাল।
কিন্তু শুধুমাত্র ক্যামেরা ভাল হলেই কি  হল?
নাহ, সাথে এডিটিং এর একটা ব্যাপার (স্যাপার)  থেকেই যায়। অনেকে বলবেন পিসি আছে।
আমি বলি আর কার কার আছে?
না হয় আছে, এন্ড্রয়েড কি খুব পিছিয়ে?  অনেক  এপস আছে এডিটিং করার জন্য।  এখন দরকার শুধু পরচর্চা বা অভিজ্ঞতার।
অনেক টিউন দেখেছি পিসির ফটোশপ নিয়ে, কিন্তু এন্ড্রয়েড নিয়ে কেউ আসেনি।  অনেকেই এপস শেয়ার করেছেন কিন্তু ব্যাবহার বিধি কেউ বলে নি।
কি ভাবতেছেন?  "বাছা কি কয় "
আমি ঠিক কথাই বলি। এখন টেকটিউনস এর ভিজিটরদের অধিকাংশই এন্ড্রয়েড ব্যাবহার কারী।।
আমি আজকে শুধু কয়েকটা এপস এর সাথে পরিচয় করিয়ে দিতে চাই।  চিনে নিবেন দয়া করে...।
আগের চেনা থাকলেও আজকে একটু আলাদা ভাবে চিনে নেবেন।
আগামীতে টিউটোরিয়াল নিয়া হাজির হব ইনশাআল্লাহ।
বকবক শেষ।
1.Snapseed
ছবি এডিটিং করতে গেলে সবার আগে আমরা Brightness,contrast, saturation ইত্যাদি অন্যান্য আলো সংক্রান্ত যায়গায় হাত দেই। তারপর অন্য কিছু। যেমনঃ Effect,Len's flare, HDR effect ইত্যাদি। তার জন্য আমরা এই এপস ইউজ করবো। আমার মনে হয় না এর মত ভাল ফলাফল দিতে পারে এমন দিত্বীয় এপস পাওয়া যাবে..। আমি এর প্রেমে পরে গেছি..।। তাছাড়া এটায় ইফেক্ট দেওয়ার সুবিধাও আছে..।




 Download link একদম শেষে (তাই বলে টিউন পড়া বাদ দিয়েন না)
2.PicsArt
PicsArt
এটা আরো অস্থির একটা জিনিস...।
এরও অনেক ইফেক্ট দেয়া সুবিধা আছে।
ভাললাগে যখন কাস্টম টেক্সট দিয়ে লিখি। Paint করতে করতে মজার একটা জিনিস হয়ে যায়। Lens flare গুলা আরো ভাল লাগে... সাথে Clips Art গুলা এবং নিজে বানানোর প্রকিয়াটা।
টেক্সটে ছবি দেয়া যায়...। এটাকে আমি "A Complete Photoshop " বলি ..। খারাপ লাগে যখন Layer option পাই না। কি হইছে তাই? মজাই মজা। আমার টিউনের সব টেক্সট ইফেক্ট PicsArt দিয়ে করা।
Picsart




(Download link শেষে (("-"))
3. Adobe photoshop Touch
Adobe photoshop
সমস্যা নাই।। আমরা এইটা দিয়া layer এর কাজ সম্পন্ন করবো..।
এর কথা আর কি বলবো??????
আমি চাইনা Adobe কোম্পানিরে আপমান করতি✔ তালি পরে অরফাদ হইয়া যাবে.।।
যেখানে Adobe একটা বিশাল কিছু সেখানে এন্ড্রয়েড এর বেলায় তাদের পিচ্চি একটা ফটোশপ।। দুঃখ আর দুঃখ লাগে।।
Adobe




এই হল আজকের পরিচিতি। এপস গুলা ডাউনলোড দিয়া রাখেন।।।।
এন্ড্রয়েড ফটো এডিটিং (APE) Coming Soon......

ওহ্! ডাউনলোড লিঙ্কই তো দিনাই...।।।
((*_*))
ইজে ন্যান http://upfile.mobi/633852
কি ভাবেন ভুয়া?
না,ডাউনলোড করেন> ইন্সটল করেন> Data connection অন করেন> সার্চ বক্সে এপসএর নাম লিখেন. ডাউনলোড কইরালান!
এখানে গুগল প্লের সব এপ পাওয়া যায়।
এই জন্যে একে গুগল প্লে থেকে ব্যান করা হইছে।। কি মজা।
আফনেগো সমস্যা :
1.
2.
3.
5.
10.
.....

ফটোগ্রাফার ভাই-বোনদের জন্য গুরুত্তপূর্ন টিউন! না পড়লে মিস করবেন!!!

ফটোগ্রাফার ভাই-বোনদের জন্য গুরুত্তপূর্ন টিউন! না পড়লে মিস করবেন!!!
সবাইকে ঈদ ও পূজার শুভেচ্ছা। বাংলায় ফটোগ্রাফি নিয়ে কিছু করার জন্য এই পোষ্টটি করলাম। আশা করি সবাই সাড়া দিবেন।
photography vector icons set ফটোগ্রাফার ভাই বোনদের জন্য গুরুত্তপূর্ন টিউন! না পড়লে মিস করবেন!!!
বাঙালী হুজুগে জাতি। তারা কোন কিছুতেই বেশীদিন মন টেকাতে পারে না। কিছুদিন আগে পর্যন্ত তাদের আগ্রহ ছিলো স্মার্ট ফোনের উপর। এখনো আছে। কিন্তু তাদের ঝোক কমে গেছে। সেই জায়গায় এখন এসেছে ডিএসএলআর ক্যামেরা। কিছুদিন পর কি আসবে কে জানে!
কিন্তু এটারও কিন্তু কিছু ভালো দিক আছে। কিছুদিন পর পর ফ্যাশন চেঞ্জ করতে করতেই কিন্তু কেউ কেউ কোন বিষয়ের প্রেমে পড়ে যান। তারা সেই বিষয়ের উপর হয়ে ওঠেন দক্ষ!
এরকমভাবে ডিএসএলআর ক্যামেরার হুজুক ওঠার পর অনেকেই ডিএসএলআর কিনছেন। অনেকেই কিনবেন। অনেকে চেস্টা করছেন এটার পড়াশুনা করতে আর ভালোভাবে ফটোগ্রাফি শিখতে। আরো ভালো ছবি তুলতে। আবার অনেকে ডিএসএলআর ব্যাবহার করছেন মেয়ে পটাতে।
আমাদের অনেকেই চেষ্টা করছেন ফটোগ্রাফি সম্পর্কে ভালো করে কিছু শিখতে। কিন্তু আমাদের বাংলায় শুধু ফটোগ্রাফির উপর বা ফটোগ্রাফি শেখার জন্য তেমন কোন বাংলা ব্লগ বা কমিউনিটি নেই। গুগলে সার্স দিলেও বাংলায় তেমন কিছু পাওয়া যায় না। কেউ কেউ একারনে কোন দিকনির্দেশনা না পেয়ে ফটোগ্রাফির উপর আগ্রহই হারিয়ে ফেলছেন। আমার ফ্রেন্ড সার্কেলেও এমন ২-৩ জন আছেন। টেকনোলজির উপর যেমন টেকটিউন্স, টিউনার পেজের মত কিছু অসাধারণ ওয়েবসাইট আছে, মোবাইল ফোনের জন্য আছে মুঠোফোন। ফটোগ্রাফির উপর তেমন কিছুই নেই। তাই আমরা চেষ্টা করছি এমন একটা কমিউনিটি /সাইট বানাতে, যেখানে আমরা নিজেরাই নিজেদের ফটোগ্রাফির জ্ঞান শেয়ার করবো। এতে আমরা নিজেরাও অনেক কিছু শিখে উপকৃত হবো। অন্যরাও ভালো কিছু শিখতে পারবে। দেশও ভালো কিছু ফটোগ্রাফার পাবে।
পৃথিবীর সেরা কিছু ফটোগ্রাফি শেখার ওয়েবসাইটঃ
আপনিও যদি ফটোগ্রাফি নিয়ে কিছু করতে চান তবে যোগ দিন আমাদের সাথে। ফেসবুকে তো অনেক সময়ই ব্যয় করেন। বাংলায় ফটোগ্রাফির উন্নতির জন্য যদি অল্প কিছু সময় ব্যায় করলে সেটাই অনেক বড় প্রভাব ফেলতে পারে। তাই সকল beginner এবং intermediate ফটোগ্রাফারের কাছে অনুরোধ করছি আমাদের সাথে যোগ দিতে। দেশের ফটোগ্রাফির জন্য কিছু করতে সবাইকে এগিয়ে আসতে।
Designed by HelpZoon Design

Powered by Helpzoon