Showing posts with label ফাইজলামি. Show all posts
Showing posts with label ফাইজলামি. Show all posts

বাংলাদেশের বাইক :: বাজাজ পালসার 135 LS ( The Road King)

বাংলাদেশের বাইক  :: বাজাজ পালসার 135 LS ( The Road King)
আমরা আজকে যে বাইকটি সম্পর্কে জানব সেটি হল আমাদের খুবই চেন একটা বাইব বাজাজ পালসার ১৩৫ এল এস । বাইকটি খুবই স্টাইলিশ এবং যারা নতুন রাইডার তাদের জন্য একদম পারফেক্ট । বাইকটির বাংলাদেশের বাজারে খুব বেশী সুবিধা করতে না পারলেও এই বাইকটির পারফরমেন্স ও লুকিং সবদিক থেকে অন্যান্য ১৩৫ সিসি বাইকের থেকে এগিয়ে আছে । তো চলুন আজ আমরা বাজাজ পালসার ১৩৫ বাইকটির সম্পর্কে জেনে নিই ।

 ওভারভিউ :

বাইকটির লুকিং এর সাথে পালসার ১৫০ এর কোন মিল আছে বলে আমার মনে হয় না । এটি একটি স্বতন্ত্র স্টাইল ও লুক নিয়েই এসেছে । এর স্টাইলিশ হেডলাইড , বসার সিট , পেছনের টেইল লাইট সবকিছুই যেন একটু অন্য বাইকের সাথে ভিন্ন ও এগুলো চরম স্টাইলিশ লেগেছে আমার কছে । এর ড্যাসবোর্ডে একটি ডিজিটাল স্পীডোমিটার ও একটা এনালগ ট্যাকোমিটার রয়েছে । এছাড়া রয়েছে ডিজিটাল ফুয়েল ইনডিকেটার । বাইকটি বর্তমাতে ককটেল ওয়াইন রেড , মিডনাইট ব্লাক ও প্লাজমা ব্লু কালারে বাজারে পাওয়া যাচ্ছে । এর ফুয়েল ট্যাঙ্কের সাথে একটা ছোট পাখনা এর স্টাইলটাকে আরও ফুটিয়ে তুলেছে । বসার সিটের ক্ষেত্রে এটার ড্রাইভিং সিটের থেকে পেছনের সিটটা বেশ উচু যেটা বাজাজের অন্য কোন বাইকে দেখা যায় না ।

SpeedometerDigital
TachometerYes
Tachometer TypeAnalogue
Shift LightNo
Electric StartYes
TripmeterYes
No Of Tripmeters2
Tripmeter TypeDigital
Low Fuel IndicatorYes
Low Oil IndicatorNo
Low Battery IndicatorYe
Fuel GaugeYes
Digital Fuel GaugeYes
Pillion SeatYes
Pillion FootrestYes
Pillion BackrestNo
Pillion GrabrailYes
Stand AlarmYes
Stepped SeatYes
Antilock Braking SystemNo
KillswitchYes
ClockNo

ইন্জিন :

আসলে ১৩৫ সিসির বাইক হলেও এটার ইন্জিনকে ১৩৫ এর ইন্জিন বলা যায় না । কারণ এটার ইন্জিন পাওয়ার বাংলাদেশের অনেক ১৫০ সিসির বাইকের থেকেও অনেক বেশী । বাইকটিতে রয়েছে একটি ১৩৫ সিসির এয়ার কুলড ইন্জিন যেটা ১৩ Bhp পাওয়ারর ও 11Nm টর্ক উৎপন্ন করতে পারে । এর একটি ৫ স্পীড গিয়ারবক্স রয়েছে । এটি একটি সিঙ্গেল সিলিন্ডারের ইন্জিন এবং সিলিন্ডারে ৪ টি ভালব যুক্ত রয়েছে । বাইকটির হর্স পাওয়ার বাংলাদেশের যেকোন ১৩৫ বা ১৫০ কে চ্যালেন্জ করার মতই । এর ইগনিশন সিস্টেম হিসেবে রয়েছে ডিজিটাল টুইন স্পার্ক ইগনিশন ।  মোট কথা হল ,  একটি ১৩৫ বাইকের কাছে এর থেকে বেশী কোন কিছু কারোরই আশা করা উচিৎ নয় । এটা ৬০ কিমি. স্পীড তুলতে টাইম নেয় মাত্র ৫ সেকেন্ড এবং বাইকটির টপ স্পীড ১১৫ কি.মি./ঘন্টা ।

Engine
Displacement (cc)135
Cylinders1
Max Power13 bhp @ 9000 rpm
Maximum Torque11 Nm @ 7500 rpm
Bore (mm)54
Stroke (mm)59
Valves Per Cylinder4
Fuel Delivery SystemFuel Injection
Fuel TypePetrol
IgnitionDigital Twin Spark Ignition
Spark Plugs (Per Cylinder)2
Cooling SystemAir Cooled
Transmission
Gearbox TypeManual
No Of Gears5
Transmission TypeShaft Drive
ClutchWet Multiplate

ব্রেকিং ও চাকা :

বাইকটিতে ১৩ ইন্চি সাইজের চাকা রযেছে । এর সামনের টায়ারের সাইজ 2.75 x 17 এবং পেছনের টায়ারের সাইজ হল 100 / 90 x 17 । এর টায়ারগুলো টিউবলেস । পেছনের চাকার শেপটা আমার কাছে একটু রেসিং স্টাইলের মনে হয়েছে । চাকাটি ১৩৫ সিসি বাইকের তুলনায় একটু মোটা ও গোলগাল । কিছূটা ইয়ামাহা R15 স্টাইলের । আমার মনে হয় না ড্রিফটিংএর সময় এটা আপনার সাথে কোন সময়ই বেইমানী করবে । বাইকটির সামনে ২৪০ মিমি . সাইজের একটা ডিন্ক ব্রেক ও পেছনের চাকাতে ১৩০ সাইজের একটি ড্রাম ব্রেক রয়েছে । ফলে বাইকটির কন্ট্রোলও দারুন । বাজাজের বাইক ডিসকভার ১৩৫ এর ম্যাক্সিমাম এডিশনেই কোন ডিস্ক ব্রেক নেই । এর ব্রেকিং সিস্টেমের মাধ্যমে আপনি ৬০ কিমি/ঘন্টা স্পীড থেকে মাত্র ১৯ মিটারের মধ্যেই বাইকটি থামাতে পারবেন যেটা বাইকটির জন্য যথেষ্ট ভাল পারফরমেন্স বলে আমার মনে হয় ।


Braking
Brake TypeDisc
Front DiscYes
Front Disc/Drum Size (mm)240
Rear DiscNo
Rear Disc/Drum Size (mm)130
Calliper Type--
Wheels & Tyres
Wheel Size (inches)17
Front Tyre2.75 x 17
Rear Tyre100 / 90 x 17
Tubeless TyresNo
Radial TyresNo
Alloy WheelsYes

ডাইমেনশন ওয়েট ও ইলেকট্রিক্যালস :

বাইকটির ওভারঅল ওজন হল ১২২ কিলোগ্রাম । এর দৈর্ঘ ১৯৯৫ মিমি এবং উচ্চতা ১২১৫ মিমি . । বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬৫মিমি. যেটা অনেক ১৫০ কেও হার মানায় । বাইকটিতে বসে চালানোর সময় আপনি বেশ কমফোর্ট ফিল করবেন এবং অনেক স্পীড তোলার পরও আপনার মনে  হবে বাইকটি আপনার ফুল কন্ট্রোলে রয়েছে  । বাইকটির বসার সিটের হাইট মাটি থেকে ৭৬৫ মিমি . যেটা খুবই স্বাভাবিক । এর পেছনের সিটটা পেছনের চাকা থেকে বেশ উচু যেটা এটাকে আরও স্টাইলিশ হিসেবে সো করে ।

বাইকটির ইলেকট্রনিক্স কিট হিসেবে রয়েছে ১২ ভোল্টের একটি ব্যাটারী । এর সামনের দিকে ৩৫ ওয়াটের একটি হেডলাইট রয়েছে যেটা অনেকটা ইয়ামাহা এফ জেড এর সাথে মেলানো যায় যদিও স্টাইল ও ডিচাইনে যথেষ্ট পার্থক্য রয়েছে । এর টেইল লাইট হিসেবে রয়েছে এলইডি লাইট এবং এর স্টাইলটা সম্পূর্ন ইউনিক । এটা দেখলেই আপনি বাইকটির প্রেম পড়ে যাবেন ।

Dimensions & Weight
Kerb Weight (Kg)122
Overall Length (mm)1995
Overall Width (mm)765
Overall Height (mm)1215
Wheelbase (mm)1325
Ground Clearance (mm)165
Seat Height (mm)800
Electricals
Electric System12V Full DC
Battery12 V (Low Maintenance Battery)
Headlight TypePilot Lamps Type
Headlight Bulb Type35/35 W with 2 pilot lamps
Brake/Tail LightLED Light
Turn SignalYes
Pass LightYes



জ্বালানী ও অন্যান্য :

পালসার ১৩৫ এলএস এর ফুয়েল ট্যাঙ্ক এ জ্বালানী ধারণ ক্ষমতা ৮ লিটার এবং রিজার্ভ এ জ্বালানী ধরে ২.৫ লিটার । এটি এক লিটার পেট্রোলে ৬৫ কিলোমিটার যায় যেটা অনেকটা অবিশ্বাস্য । কারণ এমন পারফরমেন্সের যেকোন বাইক ১ লিটার তেলে সবোর্চ্চ ৫০ কিলোমিটার যেতে পারে । সেখানে এটি প্রায় অন্যান্য ১০০ বা ১২৫ সিসির মত আপনাকে জ্বালানী সাশ্রয় করছে । কিন্তু এর জন্য আপনি বাইকটির পারফরমেন্সের কোন ঘাটতি পাচ্ছেন না । এটিতে বক্স টাইপের ডায়মন্ড চ্যাসিস রয়েছে এবং ফ্রন্ট সাসপেনশন হিসেবে রয়েছে এন্টি ফ্রিকশন ব্রাশের সাথে টেলিস্কোপিক সাসনেশন এবং পেছনে রয়েছে 5 way adjustable, Nitrox shock absorber । মোট কথা জ্বালানীর দিক থেকে ও সাসপেনশনের দিক থেকে চিন্তা করলেও বাইকটি অনেক ভাল বাইককে হার মানিয়ে দিতে পারে । আমি চ্যালেন্জ করে বলতে পারি , এই বাইকটি নিয়ে আপনি বাংলাদেশের যেকোন ১৩৫ বা অনেক ১৫০ বাইকের সাথে রেসিংএর জয়ী হবেন ।
Fuel Efficiency & Range
Fuel Tank Capacity (Litres)8
Reserve Fuel Capacity (Litres)2.5
FuelEfficiency Overall (Kmpl)64
Fuel Efficiency Range (Km)510
Chassis & Suspension
Chassis TypeBox Type Diamond Type
Front SuspensionTelescopic, with anti-friction bush
Rear Suspension5 way adjustable, Nitrox shock absorber
সবমিলিয়ে বাইকটি বাংলাদেশের মধ্যে সেরা ১৩৫ সিসির বাইক আমরা বলতেই পারি । বাইকটির হ্যান্ডস অন রিভিউ বা ওনারশীপ রিভিউ আপনারা দেখে আসতে পারেন Bikebd.com সাইট থেকে । তাহলে মনে হয় বাইকটির সম্পর্কে বুঝতে আপনাদের সুবিধা হবে বা আপনাদের মনে কনফিউশন দূর হবে ।

মশা সম্পর্কিত ১০টি জানা-অজানা মজার তথ্য...........

মশা সম্পর্কিত ১০টি জানা-অজানা মজার তথ্য...........
মশা সম্পর্কে জানা-অজানা বেশ কিছু তথ্য তুলে ধরা হবে এই পোস্টে যার অনেকগুলোই হয়তো ইতোপূর্বেই অনেকে জানতেন এবং অনেক কিছুই হয়তো কারো জানা ছিলোনা। :)
মশা সম্পর্কিত ১০টি মজার তথ্য
১.মশার প্রায় ৩,৫০০ প্রজাতি আছে। এর মধ্যে অল্প কিছু প্রজাতিই কেবল মানুষসহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীকে কামড়ায়। বাকিরা নির্ভর করে ফুলের মধুর উপর ! শুনতে অদ্ভুত লাগলেও তা সত্যি ! মশাও ফুল থেকে মধু সংগ্রহ করে !
২.মশার গান শুনেন নি এমন মানুষ পাওয়া যাবেনা। মশা কানের কাছে আসলে আমরা যে শব্দ শুনি তা মূলত মশার ডানা ঝাপটানোর শব্দ। একটি মশা সেকেন্ডে প্রায় ৩০০-৬০০ বার ডানা ঝাপটাতে পারে। আর অতি অল্প সময়ে এতবার ডানা ঝাপটানোর দরুনই আমরা গুনগুন শব্দ শুনতে পাই।
৩.কোন মশা যদি আপনাকে কামড়িয়ে থাকে তাহলে আপনি নিশ্চিত থাকতে পারে যে সেটা স্ত্রী মশা ! কেবলমাত্র স্ত্রী মশাই মানুষকে কামড়ায়। মানুষের রক্ত ভালো প্রোটিনের উৎস, আর স্ত্রী মশার সেটা দরকার পরে তার ডিমের জন্যে। আর পুরুষ মশারা আপনার চারপাশে থেকে আপনাকে ব্যতিব্যস্ত রাখবে যাতে স্ত্রী মশাটি নির্বিঘ্নে রক্ত শুষে নিতে পারে ! এরপর থেকে মশার লিঙ্গ সম্পর্কে মতামত করে অন্যকে চমকিয়ে দিতে পারবেন !
৪.একটি মশা ঘণ্টায় প্রায় ১-১.৫ মাইল বেগে উড়ে যেতে সক্ষম ! শুনে চমকাবার কিছু নেই, অন্যান্য কীটপতঙ্গের গতির চেয়ে এই গতি আহামরি তেমন কিছুনা, তুলনামূলক অনেক কমই বলা যেতে পারে।
৫.আপনার মতে পৃথিবীর সবচেয়ে মারাত্মক প্রাণী কোনটি? উত্তর যদি হয়ে থাকে মশা ছাড়া অন্য কিছু তাহলে নিঃসন্দেহে ধরে নিতে পারেন যে আপনার ধারণা ভুল ! পৃথিবীর সবচাইতে মারাত্মক প্রাণী মশা ! প্রতিবছর মশার কারণে ম্যালেরিয়া, ডেঙ্গুসহ নানাবিধ রোগে আক্রান্ত হয়ে প্রায় ২ মিলিয়নেরও বেশি মানুষ মারা যায় !
৬.মশা অতি অল্প সময়েই কামড়ানোর উপযোগী হয়ে উঠে ! ডিম থেকে বের হওয়ার প্রায় এক সপ্তাহের মধ্যেই এটি পূর্ণবয়স্ক মশার মত আচরণ করতে শুরু করে।
৭.অনেক সময় খেয়াল করবেন আপনার সাথেই থাকা অনেকজনের মধ্যে কোন একজনকে মশা তুলনামূলক একটু বেশিই কামড়াচ্ছে ! এর কারণ তার মধ্যে এমন কিছু আছে যা মশাদেরকে তাকে খুঁজে বের করতে সহায়তা করে। মশা গায়ের গন্ধ, নিঃশ্বাসের মাধ্যমে ত্যাগ করা কার্বন-ডাই অক্সাইড থেকে কামড়ানোর জন্যে উপযোগী মানুষ বা অন্যান্য প্রাণীকে শনাক্ত করে। অনেক সময় চেহারা দেখার মাধ্যমেও শনাক্ত করতে পারে। যদিও তাদের দর্শন শক্তি তেমন একটা উন্নত না। নিয়মিত গোসল না করলে, অতিরিক্ত ঘামলে, শরীরের উত্তাপ বেশি হলে মশা কাউকে সহজেই ভিক্টিম হিসেবে চিহ্নিত করে নিতে পারবে।
৮.মশারা মূলত বদ্ধ জলাশয়ে কিংবা স্যাঁতস্যাঁতে স্থানে ডিম পাড়ে। বাড়িতে কোন জায়গায় অল্প পরিমাণে পানি দীর্ঘদিন যাবত জমে থাকলে সেটা হয়ে উঠতে পারে মশার জন্যে ডিম পাড়ার উত্তম স্থান !
৯.অনেক মশাই আছে যারা শিকার হিসেবে মানুষ ভিন্ন অন্য কোন প্রাণীকে নির্বাচন করে। সেটা পাখিও হতে পারে !
১০.মশার যে স্থানে কামড়ায় সেইস্থান ফুলে যায় এবং অপেক্ষাকৃত লাল হয়ে যায়। মানুষের নিজস্ব প্রতিরোধক ব্যবস্থা আছে। অতিরিক্ত রক্ত প্রবাহ বন্ধ করার জন্যে মানুষের শরীর নিজস্বভাবে রক্ত জমাট করার প্রক্রিয়া তৈরি করে। কিন্তু রক্ত শুষে নেয়ার সময় যদি রক্ত জমাট বেধে যায় তাহলে মশার পক্ষে সে রক্ত শুষে নেয়ার সম্ভব হবেনা। সেজন্যে মশারা স্যালাইভা নামে এক জাতীয় প্রোটিন প্রবেশ করিয়ে দেয় মানুষের শরীরে, যা কিনা রক্তের জমে যাওয়া প্রতিরোধ করে। আর এই স্যালাইভার জন্যেই আক্রান্ত স্থান ফুলে লাল হয়ে যায়।

পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা ! এক আকাশে একসাথে তিনটি সূর্য! (ভিডিও)

পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা ! এক আকাশে একসাথে তিনটি সূর্য! (ভিডিও)
আমরা জানি পৃথিবী থেকে মাত্র একটি সূর্য দেখা যায়। কিন্তু এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি নয়, বরং তিন তিনটি সূর্য আলো ছড়াচ্ছে মঙ্গোলিয়ার আকাশে।
sun
দি গার্ডিয়ান নিউজ সাইটে ২২ জানুয়ারি প্রকাশিত ভিডিওটি দেখে অবাক হতে পারেন অনেকেই, কিন্তু আজ থেকে শতাব্দি শতাব্দি আগে প্রাকৃতিক এই ঘটনাকে অপয়া বলে মনে করা হতো। এই ঘটনাকে বলা হয় পারহেলিয়ন। বাতাসে ভেসে থাকা বড় ষড়ভুজ তুষারকণার মধ্য দিয়ে আলোর প্রতিসরণের ফলে একটি সূর্যের জায়গায় দেখা যায় তিনটি সূর্য। এসব তুষারকণা প্রিজমের মতো কাজ করে। অনেক সময়ে এর কারণে সূর্যের চারপাশে একটি গলাকার রিং এর মতো আলোকছটা দেখা যায়। সূর্যোদয়ের সময়ে এ ঘটনা ঘটলে সানডগগুলো ধীরে ধীরে সূর্য থেকে দূরে সরে যেতে থাকে। সূর্যের কাছে থাকলে এদেরকে লালচে মনে হয় এবং দূরে যেতে থাকলে এরা ক্রমশ হলুদ, কমলা এবং শেষের দিকে নীলচে হয়ে যায়।
 
মঙ্গোলিয়ায় ধারণ করা ভিডিওতে দেখা যায় আসল সূর্যটি মাঝখানে আছে এবং এর দুইপাশে সূর্যের দুইটি প্রতিফলন দেখা যাচ্ছে। সূর্যের এই প্রতিফলনগুলোকে বলা হয় সানডগ বা ফ্যান্টম সান। যদিও এই ঘটনাটি বেশ বিরল, এদেরকে পৃথিবীর যে কোনো এলাকায় দেখা যাওয়া সম্ভব।
খ্রিষ্টপূর্ব ৩৮৪ এবং ৩২২ সালের মাঝে এক সময়ে এই ঘটনা লিপিবদ্ধ করেন অ্যারিস্টটল। খ্রিষ্টপূর্ব ৩১০ এবং ২৪০ সালের মাঝে কবি আরাটাস নিজের লেখাতেও এদের ব্যাপারে বলেন এবং বলা হয় আসন্ন ঝড়ের লক্ষণ হলো এসব পারহেলিয়ন। আবার দ্বিতীয় খ্রিস্টাব্দের এক ভবিষ্যৎদ্রষ্টা অ্যার্টেমিডোরাস এদেরকে দেবতার সাথে তুলনা করেন। রোমান লেখক সিসেরো এবং সেনেকার লেখাতেও এদের কথা বলা হয়। পরবর্তীতে বিভিন্ন লেখায় এদেরকে যুদ্ধবিগ্রহের অশুভ লক্ষণ হিসেবে দেখা যায়।
ভিডিও দেখুন এখানে

নোটপ্যাড দিয়ে চমৎকার একটি ক্যালকুলেটর তৈরি করুন...............

নোটপ্যাড দিয়ে চমৎকার একটি ক্যালকুলেটর তৈরি করুন...............
অনেক সময় ক্যালকুলেটর কাছে না থাকাই অথবা পিসি এর ক্যালকুলেটর কাজ না করাই আমরা অসুবিধার সম্মুখিন হই। এর সমাধান আমরা সহয়েই করতে পারি নোটপ্যাড দিয়ে ক্যালকুলেটর তৈরি করে।
1x1.trans নোটপ্যাড দিয়ে চমৎকার একটি ক্যালকুলেটর তৈরি করুন
ধাপ সমূহঃ
  • প্রথমে একটি নোট প্যাড খুলুন
  • নিচের কোডগুলো কপি করুন ।
  • তারপর calculator.bat  এই নাম এ সেইভ করুন ।
  • তৈরি হয়ে যাবে আপনার ক্যালকুলেটর।
Code is here >>>
@echo off
color 0A
title CALCULATOR VERSION 1.2
:loop
cls
echo.
echo Calculator Version 1.2
echo ———————————————–
echo * = MULTIPLY
echo + = ADD
echo – = SUBTRACT
echo 2 = SQUARED
echo / = DIVIDE
echo After an equation, type CLEAR to clear the screen of your equations, type KEEP to leave them there, or type EXIT to leave.
:noclear
set /p UDefine=
set /a UDefine=%UDefine%
echo.
echo =
echo.
echo %UDefine%
echo KEEP, CLEAR, OR EXIT?
set /p clearexitkeep=
if %clearexitkeep%==CLEAR goto loop
if %clearexitkeep%==KEEP echo. && goto noclear
if %clearexitkeep%==EXIT (exit)
:misspell
echo.
echo ———————————————–
echo You misspelled your command. Please try again (make sure you are typing in all caps LIKE THIS).
echo Commands:
echo CLEAR Clear all previous equations and continue calculating.
echo KEEP Keep all previous equations and continue calculating.
echo EXIT Leave your calculating session
echo Enter in a command now.
set /p clearexitkeep=
if %clearexitkeep%==CLEAR goto loop
if %clearexitkeep%==EXIT (exit)
if %clearexitkeep%==KEEP goto noclear
goto misspell
1x1.trans নোটপ্যাড দিয়ে চমৎকার একটি ক্যালকুলেটর তৈরি করুন
  • এবার calculator.bat ফাইল টি রান করুন।

জটিল একটি ভাইরাস বানান যেকোন পিসি কে রিস্টার্ট করে দিবে.............

জটিল একটি ভাইরাস বানান যেকোন পিসি কে রিস্টার্ট করে দিবে.............
আসসালামু আলাইকুম । কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন । আজ আপনাদের জন্য একটি মজার ট্রিকস নিয়ে এসেছি। তাহল জটিল একটি ভাইরাস বানান যা কিনা পিসি কে রিস্টার্ট করে দিবে মজার ব্যাপার এটি কোন ভাইরাস না জাস্ট একটি প্রোগ্রাম এটি c or c++ এর language ব্যাবহার করে বানানো যায় যা দিয়ে পিসিকে রিস্টার্ট করতে পারবেন ।

কি ভাবে বানাবেন
প্রথমে নোট প্যাড ওপেন করুন আর এই লেখাটি কপি করুন চোখ বন্ধ করে তারপর পেস্ট করুন
cd..
shutdown /t 30 /r /c "Your computer detects a virus"
সেভ করুন এই নামে .bat
তারপর ফাইলে ক্লিক করুন ৩০ সেকেন্ড পর পিসি রিস্টার্ট হয়ে যাবে :P :P :P
একটি ম্যাসেজ পাবেন
" Your computer detects Virus" and the computer will
be shut down in 30 seconds and restart again.
ভয় পাবেন না এটি কোন ভাইরাস না !!! এটি একধরনের batch programming !!!

Online থাকা যে কোন পিসি (pc) কে Shutdown/Restart?Logoff করুন ...........

Online থাকা যে কোন পিসি (pc) কে Shutdown/Restart?Logoff করুন ...........
বন্ধুগন, আগেই বলে নিশ্চিত অন্যায়কারীকে কেউ ভালবাসে না। অতএব জানার জন্যে জ্ঞান, অজানার জন্যে নয়। তো শুরু করছি: আপনার প্রথমে Broadband High Speed Internet Connection থাকতে হবে। এবং আপনি যার PC কে Shutdown/Restart/Logoff করবেন তার IP Address আপনার জানা থাকতে হবে যেমন কোন না কোন বন্ধুর IP Address তো অবশ্যই জানেন অথবা কোন Cyber Cafe থেকে IP Address Collect করতে পারেন।
আর যে কারো IP Address বাহির করার জন্যে ” angry ip scanner 2.41″ software টি Google থেকে search দিয়ে Free Download করে নিতে পারেন।এবং আপনি এটাও বুঝতে পারবেন ,সেকি Online এ নাকি offline এ ??
এবার কাজের কথায় আসি:
==========================================
•প্রথমে———-আপনি—–run—–থেকে——-cmdযান।
•লিখুন:———–shutdown-i
•তারপর:———-Enter(click/press)
•তারপর:একটা—-dialogueBox———আসবে(RSD)
•তারপর: what do you want these computer to do >>Shutdown/Restart/Logoff(যে কোন একটি choose করুন)
•তারপর: Option থেকে (যে কোন একটি choose করুন) যেটা দেয়া আছে সেটি——————default.
•তারপর: Add এ click. And একটা dialogue Box আসবে। সেখানে IP Address টা বসান যেটি দিয়ে আপনি তার PC কে Shutdown/Restart/Logoff যে কোন একটি করতে চান। চিএটি দেখুন……………….


•সবার শেষে Comment করে ok/Enter দিন।
এখন cmd দেখুন: যদি Succeed হয় বুঝবেন তার PC আপনার দেয়া সময় অনুযায়ী Off হবে।আর তখন আপনি না চাইলে লিখুন: shutdown -a
•# আপনি নিজের PC Manually করে দেখতে পারেন।
@ check করুন cmd: shutdown -t
• এটা অনেকে জানেন। যারা জানেন না এটা তাদের জন্যে। আর কাজ ইনশাআল্লাহ হবে।প্রযোজ্য Broadband High Speed Internet Connection.
ভাল লাগলে মন্তব্য করবেন
## এটী কারোর ক্ষতির জন্য না ।just শিখে রাখা কাজে লাগতে পারে ।
আজ একটি বিষয় আপনাদের সাথে বলবো সেটি হচ্ছে আপনি যেটি পাবেন সেটি শিখে রাখুন একদিন সময় আসবে যখন আপনার এগুলো লাগবে। তখন আপনার অনুভূতি কেমন হবে ?

আসুন একটু মজা করি অনলাইনেই ! মজা ১০০% গ্যারান্টেড মাত্র ৩ মিনিটে

আসুন একটু মজা করি ! (না করলে আপনার মিস)
অনলাইনে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন? আসুন ২ মিনিট মজা করে মনটা ফ্রেশ করে নেই। আপনি খুব কৌতূহল নিয়ে টিউনটি পড়তে এসেছেন তাই না? হাহাহাহ... ভয় পাইয়েন না। নিরাশ করব না। অনলাইনে ঘুরতে ঘুরতে একটি সাইটে আমি নিজে মজা করলাম তাই আর শেয়ার না করে পারলাম না।
তবে চলুন আপনিও মজা করে নিন। মজার বিবরন এখানে দিলে তো মজাই শেষ। তাই সেটা গোপনই রাখছি। তবে একটু ইঙ্গিত দেই। নতুবা আমাকেই ভুয়া মনে করবেন হয়ত।
প্রথমে ভিজিট করুন Monoface । এই সাইটে প্রবেশ করার পর একটু পরই লোডিং নিয়ে একটি অদ্ভুত ধরনের মানুষ আসবে। আর তাতেই করবেন আপনি মজা। মানুষটির বিভিন্ন জায়গায় ক্লিক করে আপনি তাঁকে বানাতে পারবেন আপনার মনের মত করে। আর বেশি বললে মজার বিন্দুমাত্র অস্তিতস্থ থাকবে না।
সাইটটি ভিজিট করার জন্য আপনার পিসিতে অবশ্যই ফ্ল্যাশ সফটওয়্যার এর আপডেটেড ভার্সন ইন্সটল থাকতে হবে।

পৃথিবীর ভয়ঙ্করতম স্থানগুলো সম্পর্কে জানুন, যেখানে গেলে আপনার মৃত্যু নিশ্চিত!!

পৃথিবীর ভয়ঙ্করতম স্থানগুলো সম্পর্কে জানুন, যেখানে গেলে আপনার মৃত্যু নিশ্চিত!!
বিচিত্র এই পৃথিবীতে অনেক সুন্দর স্থান যেমন রয়েছে, একইসাথে রয়েছে ভয়ংকরতম কিছু স্থানও। এমনই গা শিউরে ওঠা স্থান সেগুলো যে ভুল করেও যেতে চাইবে না কেউ। আর সেই সব ভয়ংকর রহস্যময় স্থান গুলো নিয়ে আমাদের আজকের এই আয়োজন। তালিকায় আছে নরকের দরজা, খুনি লেক, শ্যাম্পেন হ্রদ,অদ্ভুতুড়ে ভয়ানক গাছপালায় ঠাসা শুকাত্রা দ্বীপ সহ আরও অনেক কিছুই। স্থানগুলো দেখে শিউরে উঠতে বাধ্য হবেন আপনি!
১.নরকের দরজা:
নরকের দরজা অথবা জাহান্নামের দরজা যাই বলি না কেন নাম শুনলেই গা শিউরে ওঠে। নরকের দরজা নামক স্থানটি তুর্কমেনিস্তান এ অবস্থিত। তুর্কমেনিস্তানের কারা-কুর মরুভূমির দারভাযা গ্রামের পাশে অবস্থিত এই স্থানের ইতিহাস থেকে জানা যায়, ১৯৭১ সালের তৎকালীন সোভিয়েত ইউনিয়নের একটি কোম্পানি গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের জন্য খনন কাজ চালায়। তখনই ঘটে এক বিশাল বিস্ফোরণ। বন্ধ হয়ে যায় গ্যাসক্ষেত্রটি। মারা যায় অনেক লোক। আর সৃষ্টি হয় বিশাল আগুনে ভরা বড় বড় গর্ত। আর এই বিশাল গর্ত থেকে ক্রমাগত নির্গত হচ্ছে মিথেন গ্যাস আর তার থেকে আগুন। এই আগুনের তাপ এত বেশি যে তার পাশে ২ মিনিটের বেশি দাঁড়ানো সম্ভব নয় কিছুতেই। আর এরপর থেকেই স্থানটির নাম ‘নরকের দরজা’।
২.খুনি হ্রদ :
‘খুনি হ্রদ’ বা killer lake এর অবস্থান ক্যামেরুনে। এর আসল নাম NYOS হলেও স্থানীয় ভাবে এটা খুনি হ্রদ নামেই পরিচিত। হ্রদটি একটি মৃৎ আগ্নেয়গিরির জ্বালামুখের পাশে অবস্থিত। এটা লাভায় পরিপূর্ণ থাকলেও এর উপর দিয়ে প্রবাহিত হয় পানি এবং এর মধ্য থেকে নির্গত হয় কার্বন–ডাই-অক্সাইড। খুনি হ্রদ নাম হওয়ার পেছনে এর মূল কাহিনী হচ্ছে ১৯৮৬ সালের দিকে এই হ্রদের মধ্য থেকে কার্বন–ডাই-অক্সাইড এর বিশাল বুদবুদ বের হয় যা সালফার এবং হাইড্রজেনের সাথে মিশে বায়ুমণ্ডলে চলে যায়। এর পর হ্রদের চারপাশের ২৩ কিঃ মিঃ জুড়ে ছড়িয়ে পরে এই গ্যাস। আর এই গ্যাসে আক্রান্ত হয়ে কিছুক্ষণের মধ্যে প্রায় ১৭০০ লোক এবং ৩৫০০ গবাদি পশু মারা যায়। এর পর থেকেই এর হ্রদের নাম হয় খুনি হ্রদ।
৩.শ্বেত মরুভুমি:
শ্বেত মরুভূমি নাম শুনলেই মনে হয় কাল্পনিক কিছু। কিন্তু বাস্তবে এই শ্বেত মরুভূমির দেখা মিলে মিশরের ফারাফ্রা মরূদ্যানে। চোখ ধাঁধানো এই মরুভূমির ইতিহাস থেকে জানা যায় যে পূর্ব সাহারা মরুভূমি যখন পানির নিচে ডুবে ছিল তখন তার একটি অংশে খড়িমাটি জমতে থাকে। আস্তে আস্তে এই জায়গাটি যখন সমুদ্র পৃষ্ঠের উপরে চলে আসে তখন ওই জমে থাকা খড়িমাটি শ্বেত মরুভূমির সৃষ্টি করে।
৪.পামুক্কালা(Pamukkala):
পামুক্কালা দেখে অনেকের বরফের পাহাড় বলে মনে হতে পারে। কিন্তু বাস্তবে এটা বরফ নয়। এই পাহাড় বা ঝর্না সৃষ্টি হয়েছে স্ফটিকের মত ক্যালসিয়াম থেকে। পামুক্কালার অবস্থান তুরস্কে। তুর্কি ভাষা থেকে অনুবাদ করলে পামুক্কালার অর্থ দাড়ায় তুলো। ইতিহাস থেকে জানা যায় পামুক্কালার সৃষ্টি হয়েছে ১০০০ বছর আগে। ১০০০ বছর আগে তুরস্কের দিঞ্জিল অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প সংগঠিত হয়। আর ভূমিকম্প থেকে সৃষ্ট ফাটল থেকে বের হয়ে আসে ক্যালসিয়াম সমৃদ্ধ পানি। তারপর যুগে যুগে এই ক্যালসিয়াম সমৃদ্ধ পানির প্রবাহ রূপ নেয় শ্বেত ঝর্নার পাহাড়ে।
৫.শ্যাম্পেন লেক:
নামে যাই থাকুক, মোটেও শ্যাম্পেন দিয়ে পরিপূর্ণ লেক নয় এটা। এই লেকটি Newzeland এর Wai-O-Tapu তে অবস্থিত। Wai-O-Tapu জায়গাটি আবার রুটুরুয়া তে অবস্থিত। মাউরি ভাষা থেকে অনুবাদ করলে জানা যায় Wai-O-Tapu এর অর্থ হচ্ছে পবিত্র পানি অথবা রঙিন পানি আর রুটুরুয়া শব্দের অর্থ হচ্ছে কাহুমাতামমিও, যে ছিল লর্ড মারিওর চাচা যিনি এই অঞ্চলটি আবিষ্কার করেছেন। ছবিতে কমলা রঙের যে অংশটুকু দেখা যাচ্ছে এটা হলো গ্রাফাইড এর বিশাল ভাণ্ডার আর শ্যাম্পেনের মত বুদবুদ আকারে যে গ্যাস বের হচ্ছে তা হলো কার্বন-ডাই-অক্সাইড। এর জন্যে এই লেকটির নাম শ্যাম্পেন লেক।
৬.বিয়ার লেক আরোরাঃ
বিয়ার লেক এর অবস্থান আলাস্কায়। এখানে আরোরা(Aurora) শব্দের অর্থ হচ্ছে বিয়ার লেক আকাশে মনোরম রঙিন আলোর খেলা। এটাকে উত্তরের আলোও বলা হয়। প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি এই বিয়ার লেক আরোরা।বিজ্ঞানীরা বিশ্বাস করে যে, সূর্য বায়ুর সাথে যখন পৃথিবীর চৌম্বকক্ষেত্রের সংঘর্ষ ঘটে তখনই এই রহস্যময় এই আলো খেলার সৃষ্টি হয়।
৭.ঈগলহক নেকঃ
প্রকৃতির আরেক বিস্ময় হল তাসমানিয়ার ঈগলহক নেক। ঈগলহক নেক হছে প্রাকৃতিক ভাবে সৃষ্ট খুব সরু ভূমি বা রাস্তা যা দুটি আলাদা ভূখণ্ড কে এক করেছে। স্থানীয় ভাবে এটি ‘নেক’ নামে পরিচিত। ভূতাত্ত্বিক এবং ঐতিহাসিক দুটি দিক দিয়েই ঈগলহক নেক বেশ তাৎপর্যপূর্ণ। ব্রিটিশ নির্বাসিত বন্দীরা পোর্ট আর্থার কারাগার থেকে পালানোর সময় ঈগলহক নেক ব্যবহার করত। এই সমস্যা সমাধানের জন্য ব্রিটিশরা ১৮৩০ সালে ঈগলহক নেক এ ভয়ংকর কিছু কুকুর পাহারা বসায়। আর এই স্থানটি ই পৃথিবীর বিখ্যাত ‘Bog Line’ নামে পরিচিত।
৮.শুকাত্রা দ্বীপঃ
শুকাত্রা দ্বীপ ইয়েমেনে অবস্থিত। দ্বীপ হিসেবে শুকাত্রা দ্বীপ যত আকর্ষণীয় তার চেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে এর গাছপালা। দ্বীপ টি লম্বায় ১২০ কীঃ মিঃ লম্বা এবং প্রস্থে ৪০ কি: মিঃ লম্বা। এই দ্বীপের গাছ পালাগুলোও বেশ অদ্ভুত। এই দ্বীপের সবচাইতে অদ্ভুত গাছ হচ্ছে ড্রাগন ব্লাড ট্রি। ছাতার মত দেখতে এই গাছ থেকেই রাবার লাগানো হয়। আরেকটি অদ্ভুত গাছের নাম হচ্ছে ‘Desert Rose’ অথবা মরুভূমির গোলাপ। এই দ্বীপ এ প্রায় ৭০০ রকমের গাছপালা রয়েছে।

এ কেমন প্রোগ্রামিং!! চ্যালেঞ্জ, হাঁসতে হাঁসতে দম বন্ধ হবে আপনার। দেখুন একবার।

এ কেমন প্রোগ্রামিং!! চ্যালেঞ্জ, হাঁসতে হাঁসতে দম বন্ধ হবে আপনার। দেখুন একবার।
আমি এমন প্রোগ্রামিং কখনও দেখি নি।
প্রথমে দেখে তো কিছু বুঝি না। আর যখন বুঝলাম, তখন তো হাসতে হাসতে দম লেগে যাওয়ার মতো অবস্থা।
তবে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে এ আপনাকে হারতেই হবে।

কি সেটা

  • প্রথমে এই লিঙ্কে যান। (পেজটা লোড না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন)
  • তারপর যে লোকটা দেখছেন তার নাকে আপনার কম্পিউটারের মাউসের কার্সর  লাগানোর চেষ্টা করুন।
  • লাগাতে পারলে মনে করবো, আপনি বস? :D
------------------------------------------------------------------------------
  • দ্বিতীয় এই লিঙ্কে যান
  • তারপর দেখবেন লোকটা দোড় দিয়ে এসে দাঁড়াবে।
  • তখন আপনার পিসির কার্সর টা তার মাথার উপর দিয়ে নিয়ে যান।
  • দেখবেন কার্সর সে ধরে ফেলেছে, আপনার কিছু করার থাকবে না। :)
এরকম আরও মজার মজার প্রোগ্রামিং দেখতে এখানে যান 

কোরবানির ঈদ নিয়ে রবি তৈরি করলো মজার ভিডিও গান । গানটি সোস্যাল নেটওয়ার্ক কে বেশ মাতিয়েসে

কোরবানির ঈদ নিয়ে রবি তৈরি করলো মজার ভিডিও গান । গানটি সোস্যাল নেটওয়ার্ক কে বেশ মাতিয়েসে
কোরবানির ঈদ নিয়ে রবি তৈরি করলো মজার ভিডিও গান । গানটি সোস্যাল নেটওয়ার্ক কে বেশ মাতিয়েসে
গানটিঃ Cowfie তুলে রঙ্গিলাদের Everyday হয় শুরু
ভিডিও টি দেখুন এই লিঙ্ক হতেঃ রবি কোরবানির ঈদ ভিডিও গান
ডাউনলোড লিঙ্ক এখানে

মেঘ নিয়ে মানুষের খেলা! দেখুন

মেঘ নিয়ে মানুষের খেলা! দেখুন
মানুষ হেয়ালি, সব সময় ভিন্ন রকম কিছু একটা করতেই মানুষ
বেশি পছন্দ করে। মানুষের তেমন কিছু কাজ আক্ষরিক অর্থে মেঘ নিয়ে খেলা নিয়েই কিছু
ছবি আপনাদের সামনে আজ তুলে ধরবো।

মেঘ সাধারণত পৃথিবীর আকাশে দৃশ্যমান স্ফটিক অথবা জলকণার সমষ্টি। যা আমাদের কাছে ভাসমান তুলোর মত মনে হয়। মেঘ অনেক রকমের হয়, তবে নীল আকাশে সাদা তুলার মত মেঘ সবার ভালো লাগে। শরতের আকাশের সাদা মেঘকে অনেকেই ভালোলাগার মেঘ বলেই মনে করেন। ওই সময় মেঘ এতো সুন্দর থাকে মনে হয় ভালোবাসার মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ে পৃথিবীবাসীর গায়ে। আজ আমাদের আয়োজন এই সাদা মেঘ নিয়েই। নীল আকাশে সাদা মেঘ এতো সুন্দর অবয়ব তৈরি করে যে তাকে দেখে অনেক কিছুই কল্পনা করা যায়। পৃথিবী জুড়ে অনেক ফটোগ্রাফার মেঘের সাথে নানান ভঙ্গিতে ছবি তুলেছেন যা ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। আপনাদের জন্য আমরা সেই সব ছবি থেকেই বাছাই করে কিছু ছবি এখানে তুলে ধরলাম। তো আর দেরি কেনো উপভোগ করুন।

















এক ক্লিক এ খুজে বের করুন বাংলাদেশের সকল টেক ব্লগের টিউনস !!

এক ক্লিক এ খুজে বের করুন বাংলাদেশের সকল টেক ব্লগের টিউনস !!
আসসালামু আলাইকুম,
আশা করি টেকটিউনস এর সকল টিউনার বৃন্দ ভাল আছেন । আজ আপনাদের একটা টিউটিরিয়াল দেখাতে চাই যার সাহায্যে আপনি খুজে পেতে পারেন সব ভাল মানের টিউনস, বাংলাদেশের সকল ব্লগ এর টিউনস পাবেন । চলুন দেখি কিভাবে পাবো –
প্রথমে এই লিঙ্ক এ জান – বাংলা সার্চ ইঞ্জিন
তার পরে আপনি যা চাচ্ছেন তা লিখুন যেমন আমি লিখেছি ‘seo tutorial’  দেখুন এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট সার্চ রেজাল্ট দেখা যাচ্ছে
Untitled1 500x441 এক ক্লিক এ খুজে বের করুন বাংলাদেশের সকল টেক ব্লগের টিউনস !!
এখন প্রশ্ন হচ্ছে কিভাবে বাংলা টেকব্লগের রেজাল্ট পাব ! এ জন্য আইটিরঙ সার্চে একটি বিশেষ ফিচার আপডেট হয়েছে । এখন আপনি নিচের ছবির মত টেকপোস্ট সিলেক্ট করুন দেখুন কি হয় –
Untitled11 500x414 এক ক্লিক এ খুজে বের করুন বাংলাদেশের সকল টেক ব্লগের টিউনস !!
দেখুন রেজাল্ট দেখাচ্ছে  বাংলা টেক ব্লগ হতে । টেকটিউনস , টিউনারপেজ ও পিসিহেল্পলাইন বিডি হতে । এখানে আমার চেনাজানা সকল ব্লগ যুক্ত করা হয়েছে । আপনার টেকব্লগ থাকলে আইটিরঙ এ ইমেইল করুণ যুক্ত করার চেস্টা করা হবে । আর এভাবেই খুজে বের করুণ সব চরম চরম টিউনস । আশা করি সবাই ভাল থাকবেন । আশা করি সামনে আরো নতুন কিছু নিয়ে আসবো ।
ধন্যবাদ টিউনসটি পড়ার জন্য ।
Designed by HelpZoon Design

Powered by Helpzoon