Showing posts with label Adobe Photoshop. Show all posts
Showing posts with label Adobe Photoshop. Show all posts

একই সাথে হাজার হাজার ছবি রিসাইজ করুন, ব্রাইটনেস বাড়ান-কমান কোন রকম ফটোশপ জ্ঞান ছাড়া।

একই সাথে হাজার হাজার ছবি রিসাইজ করুন, ব্রাইটনেস বাড়ান-কমান কোন রকম ফটোশপ জ্ঞান ছাড়া।
যেটা দিয়ে খুব সহজে ছবি রিসাইজ সহ আরও কিছু ছোট খাটো ফটোশপের বিকল্প কাজ করা যাবে। আমি নিজেও অনেক সময় টিউন করার সময় ছবি রিসাইজ করি না, যেটা অনেক সময় টিউনকে দেখতে খারাপ করে দেয়। টিউন দেখতে সুন্দর এবং গোছালো হলে টিউডাররা পড়েও অনেক মজা পায়।

অনেক খুজতে খুজতে আজকে মনে হলো দারুণ একটা সফটওয়্যার পেলাম। আমার নিজের খুব পছন্দ হলো, খুব সুন্দরভাবে রিসাইজ সহ, সাইজ কমানো, কম্প্রেস করা, কালার কন্ট্রাস্ট এ্যাডজাস্ট করা যায়। আপনারা হয়তো বলবেন এটা কীভাবে ফটোশপের ব্যতিক্রম হলো। আসলে ছবি সম্পাদনার জন্য ফটোশপের বিকল্প খুঁজে বের করা কঠিন। তবে যারা নতুন টিউনার কিন্তু ভালো ভাবে ছবি এডিট করতে পারছে না, তাদের অনেক কাজের হবে এই ছোট্ট সফটওয়্যারটি।
খুব ভালো ভাবে ছবি রিসাইজ করতে পারবে তারা। তাছাড়া আরও কিছু সফটওয়্যার আছে যা ছবি রিসাইজ করার কাজে লাগে, কিন্তু এক সঙ্গে অনেক গুলা ছবি এডিট করার অপশন নাই সেখানে। কিন্তু এই সফটওয়্যার টি সেই আশাও পূর্ণ করবে। তাই বসে গেলাম টিপস মূলক এই টিউনটি করার জন্য। আশা করি সফল হবো।

সফটওয়ারটির বৈশিষ্ট্যঃ

  • আপনি ইচ্ছামতো ছবি রিসাইজ করতে পারবেন এক ক্লিকে।
  • JPEG, GIF, PNG তে ছবি রুপান্তর সেকেন্ডের ব্যাপার।
  • ছবির আউটপুট দেখতে পাবেন সাথে সাথে ডুয়াল মুডের মাধ্যমে।
  • এক সঙ্গে হাজার হাজার ছবি রিসাইজ, একই ফরমেটে করতে পারবেন।
  • এরকম আরও অনেক দারুণ দারুণ ফিচার আছে সফটওয়্যারটিতে।

কীভাবে করবেনঃ

এতোগুলো কঠিন কাজ সহজে করে দিবে রিয়োট – RIOT (Radical Image Optimization Tool). আরও বড় ব্যাপার পেইড সফটওয়্যারের মতো ভয়ে ভয়ে ব্যবহার করার ব্যাপার নাই। অর্থাৎ সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি-ওয়্যার।
অথবা এখান থেকে।
অন্যান্য সকল ভার্সন পাবেন এই লিঙ্কে।

কীভাবে সম্পাদনা করবেনঃ

  • প্রথমে আপনি সফটওয়্যারটি ওপেন করুন। তখন নিচের ছবির মতো উইন্ডো ওপেন হবে।

  • সেখান থেকে Open এ ক্লিক করুন। তারপর আপনি যে ছবি রিসাইজ করতে চান সেটাতে ক্লিক করুন। সেটা ওপেন হলে নিচের ছবির মতো ওপেন হবে।
১ এ আপনার সিলেক্ট ছবি, আর ২ এ আউটপুট। নিচের তীর চিহ্নিত অপশন থেকে আপনি JPEG, GIF, PNG ইত্যাদি ফরমেট চুজ করতে পারবেন, তারপর আপনি কোয়ালিটি কেমন চান তাও ঠিক করতে পারবেন।

  • তারপর তীর চিহ্নিত অপশন থেকে আপনি ছবির সাইজ ঠিক করে দিতে পারবেন। যেমন টেকটিউনসের মিনিমাম আপলোড ছবি সাইজ ৩০০/৩০০ করে দিতে পারবেন। তবে আরও একটু বেশি সাইজের ছবি দিলে ভালো দেখাবে। যেমন, এখানে যে ছবি দেখছেন এটির সাইজ ৭৫০/৫০০। এভাবে আপনার পছন্দ মতো ছবি সেট করুন। Aspect Ratio টিক না উঠালে অটোমেটিক রিসাইজ নিবে। সেহেতু এটার টিক উঠিয়ে দিন।

  • তারপর অপশন থেকেও আপনি আপনার পছন্দ মতো সাইজ বা সেটিং অপ্টিমাইজ করে রাখতে পারেন, যা সবসময় ঐ সাইজে আউটপুট দিবে।

  • নিচের ছবি দেখে আরও স্পষ্ট হয়ে নিন।

  • এবার আমরা দেখবো কীভাবে একের অধিক ছবি এক সঙ্গে রিসাইজ করবো। প্রথমে নিচের ছবির মতো Batch অপশনে প্রবেশ করুন।

  • এবার নতুন উইন্ডো ওপেন হবে। সেখান থেকে Add images থেকে আপনি আপনি যতোগুলা একই এইসাইজ করতে চান তা সিলেক্ট করুন। নিচের ছবি দেখুন। আরও যে অপশন টার কাজ নিচে বর্ণনা করা হয়েছে।

  • নিচের ছবির মতো Ctrl চেপে আপনার সকল সিলেক্ট করুন। তারপর ওপেন ক্লিক করুন।

  • নিচের ছবির মতো ছবিগুলা ওপেন হবে। তারপর বাম পাশের অপশন থেকে আপনার সব ছবিগুলা যে সাইজে করতে চান তা ঠিক করে দিন। তারপর আউটপুট ছবি গুলা যেখানে সেভ করতে চান তা ঠিক করে দিন। তারপর Start এ ক্লিক করুন।

  • ব্যস আপনার ছবিগুলা নিচের ছবির মতো নির্দিষ্ট লোকেশনে আপনার পছন্দ মতো সাইজে সেভ হয়ে যাবে। নিচের ছবির মতো -ok চলে আসবে।

এবার ছবিগুলা আপনি টেকটিউনসে টিউনের সময় এক এক ব্যবহার করুন। Small Size দেখাবে না, আবার সব ছবি সুন্দরভাবে গোছানো আকারে থাকবে। আপনার টিউন অন্যদের থেকে অনেক সুন্দর এবং গোছানো হবে। টিউডাররা আপনার টিউন পরে মজাও পাবে।
আশা করি সমস্যা হবে না।

মাত্র ৭ টাকায় ল্যাব থেকে ও ১৫ টাকায় সাধারন ফটো স্টুডিও থেকে নিয়ে নিন ৬ কপি পাসপোর্ট ও ৪ কপি স্ট্যাম্প মোট ১০ কপি রঙ্গিন ছবি।

মাত্র ৭ টাকায় ল্যাব থেকে ও ১৫ টাকায় সাধারন ফটো স্টুডিও থেকে নিয়ে নিন ৬ কপি পাসপোর্ট ও ৪ কপি স্ট্যাম্প মোট ১০ কপি রঙ্গিন ছবি।
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি ও ভালো। আবার আপনাদের সামনে হাজির হলাম চরম এক আইডিয়া নিয়ে। কিছু সময় আগে একটা পোষ্ট দিয়েছিলাম 
এবার আপনাদের দেখাব কি ভাবে মাত্র ৭ টাকায় ল্যাব থেকে ও ১৫ টাকায় সাধারন ফটো স্টুডিও থেকে  ৬ কপি পাসপোর্ট ও ৪ কপি স্ট্যাম্প মোট ১০ কপি রঙ্গিন ছবি প্রিন্ট করে নেবেন। 
তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাকঃ
প্রথমেই আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি নিন যার সাইজ হবে নিচের মত দরকার হলে রিসাইজ করে নিন। Width 1.5 inch   &   Height 1.9 inch  resolution 300
  • এবারে File---New এ ক্লিক করুন preset 4X6 সিলেক্ট করে ওকে করুন
  • এবার নিচের চিত্রের মত করে সিলেক্ট করুন Image--Rotate Canvas--90* CW
  • এখন Move Tools সিলেক্ট করে + Ctrl+Alt ও মাউসের Left Baton ব্যবহার করে নিচের মত করে প্রথমে ৬ টি ছবি কে  সাজিয়ে নিন।
  • এখন আপনার পূর্বের একক পাসপোর্ট ছবিটি সিলেক্ট করে Image--Image Size হতে নিচের মত Width 0.8in & Height 1.013 করে নিন
  • রি-সাইজ করা ছবিটি সিলেক্ট থাকা অবস্হায় আবার ও নিচের চিত্রের মত ক্লিক করুন Image--Rotate Canvas--90* CW
  • এবার আপনার স্ট্যাম্প সাইজ ছবি গুলো Move Tools সিলেক্ট করে + Ctrl+Alt ও মাউসের Left Baton ব্যবহার করে নিচের মত করে সাজিয়ে নিন।
  • কাজ শেষ এবারে আপনার ছবিটি JPEG ফরমেটে সেভ করে বের হয়ে আসুন।
  • এখন এটি হল একটি 4R সাইজের ছবি যা ডিজিটাল ল্যাব হতে প্রিন্ট করতে ৭ টাকা নিবে তবে আপনাকে হয়তো মিনিমাম ৩ কপি ছবি নিতে হবে মানে তিন কপির জন্য আপনার খরচ হবে ২১ টাকা আর ছবি পাবেন মোট ৩০ টা । আর এই ছবি সাধারন স্টুডিও হতে ১ কপি প্রিন্ট করতে ১৫ টাকার বেশি নেবেনা।

পরিচিত হওন একটি প্রফেশনাল এডিটর এর সাথে (পিসি).....................

পরিচিত হওন একটি প্রফেশনাল এডিটর এর সাথে (পিসি).....................
সুধী পাঠকগন,আপনাদেরকে আমার সুভেচ্ছা জানিয়ে সুরু করছি আজকের পোস্ট,
আসাকরি ভালই আছেন।
আজকের পোস্ট মুলত একটি পরিচিতিমুলক পস্ত।তাই এই সফট এর বেপারে যারা জানেন তাদের কষ্ট করে পরার দরকার নেই।

LightRoom-

লাইটরুম ,এটি এডোবি এর অত্তান্ত চমৎকার একটি এডিটর।
lr5splash
অত্তান্ত আধুনিক ফটো এফেক্টস এবং সহজবদ্ধতার কারনে এটি এখন বহুল বেবহারিত।
এটি সাধারনত ছবির রঙ ও আলো নিরধারনের জন্ন বেবহারিত হয়।
এটি বেশিরভাগ প্রফেশনাল ফটগ্রাফার,এডিটর,এবং ডিজাইনারা  ব্যাবহার করে থাকেন।
এর সবচেয়ে ভালো গুন হচ্ছে ছবির বেকাপ কপি না নিয়েই এখানে ছবি এডিট করা যায়।
এর মাধ্যমে ভিডিও ও এডিট করা যায়।
এর ইন্টারফেস অনেক সুন্দর।
Lightroom-Adjustments-Screen-Shotআজ এ পর্যন্তই থাক ।আগামিতে লাইটরুমের বেপারে টিউটোরিয়াল আর্টিকেল ও ভিডিও নিয়ে আশার চেষ্টা করব।
Designed by HelpZoon Design

Powered by Helpzoon