Showing posts with label Office Work. Show all posts
Showing posts with label Office Work. Show all posts

একই সাথে হাজার হাজার ছবি রিসাইজ করুন, ব্রাইটনেস বাড়ান-কমান কোন রকম ফটোশপ জ্ঞান ছাড়া।

একই সাথে হাজার হাজার ছবি রিসাইজ করুন, ব্রাইটনেস বাড়ান-কমান কোন রকম ফটোশপ জ্ঞান ছাড়া।
যেটা দিয়ে খুব সহজে ছবি রিসাইজ সহ আরও কিছু ছোট খাটো ফটোশপের বিকল্প কাজ করা যাবে। আমি নিজেও অনেক সময় টিউন করার সময় ছবি রিসাইজ করি না, যেটা অনেক সময় টিউনকে দেখতে খারাপ করে দেয়। টিউন দেখতে সুন্দর এবং গোছালো হলে টিউডাররা পড়েও অনেক মজা পায়।

অনেক খুজতে খুজতে আজকে মনে হলো দারুণ একটা সফটওয়্যার পেলাম। আমার নিজের খুব পছন্দ হলো, খুব সুন্দরভাবে রিসাইজ সহ, সাইজ কমানো, কম্প্রেস করা, কালার কন্ট্রাস্ট এ্যাডজাস্ট করা যায়। আপনারা হয়তো বলবেন এটা কীভাবে ফটোশপের ব্যতিক্রম হলো। আসলে ছবি সম্পাদনার জন্য ফটোশপের বিকল্প খুঁজে বের করা কঠিন। তবে যারা নতুন টিউনার কিন্তু ভালো ভাবে ছবি এডিট করতে পারছে না, তাদের অনেক কাজের হবে এই ছোট্ট সফটওয়্যারটি।
খুব ভালো ভাবে ছবি রিসাইজ করতে পারবে তারা। তাছাড়া আরও কিছু সফটওয়্যার আছে যা ছবি রিসাইজ করার কাজে লাগে, কিন্তু এক সঙ্গে অনেক গুলা ছবি এডিট করার অপশন নাই সেখানে। কিন্তু এই সফটওয়্যার টি সেই আশাও পূর্ণ করবে। তাই বসে গেলাম টিপস মূলক এই টিউনটি করার জন্য। আশা করি সফল হবো।

সফটওয়ারটির বৈশিষ্ট্যঃ

  • আপনি ইচ্ছামতো ছবি রিসাইজ করতে পারবেন এক ক্লিকে।
  • JPEG, GIF, PNG তে ছবি রুপান্তর সেকেন্ডের ব্যাপার।
  • ছবির আউটপুট দেখতে পাবেন সাথে সাথে ডুয়াল মুডের মাধ্যমে।
  • এক সঙ্গে হাজার হাজার ছবি রিসাইজ, একই ফরমেটে করতে পারবেন।
  • এরকম আরও অনেক দারুণ দারুণ ফিচার আছে সফটওয়্যারটিতে।

কীভাবে করবেনঃ

এতোগুলো কঠিন কাজ সহজে করে দিবে রিয়োট – RIOT (Radical Image Optimization Tool). আরও বড় ব্যাপার পেইড সফটওয়্যারের মতো ভয়ে ভয়ে ব্যবহার করার ব্যাপার নাই। অর্থাৎ সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি-ওয়্যার।
অথবা এখান থেকে।
অন্যান্য সকল ভার্সন পাবেন এই লিঙ্কে।

কীভাবে সম্পাদনা করবেনঃ

  • প্রথমে আপনি সফটওয়্যারটি ওপেন করুন। তখন নিচের ছবির মতো উইন্ডো ওপেন হবে।

  • সেখান থেকে Open এ ক্লিক করুন। তারপর আপনি যে ছবি রিসাইজ করতে চান সেটাতে ক্লিক করুন। সেটা ওপেন হলে নিচের ছবির মতো ওপেন হবে।
১ এ আপনার সিলেক্ট ছবি, আর ২ এ আউটপুট। নিচের তীর চিহ্নিত অপশন থেকে আপনি JPEG, GIF, PNG ইত্যাদি ফরমেট চুজ করতে পারবেন, তারপর আপনি কোয়ালিটি কেমন চান তাও ঠিক করতে পারবেন।

  • তারপর তীর চিহ্নিত অপশন থেকে আপনি ছবির সাইজ ঠিক করে দিতে পারবেন। যেমন টেকটিউনসের মিনিমাম আপলোড ছবি সাইজ ৩০০/৩০০ করে দিতে পারবেন। তবে আরও একটু বেশি সাইজের ছবি দিলে ভালো দেখাবে। যেমন, এখানে যে ছবি দেখছেন এটির সাইজ ৭৫০/৫০০। এভাবে আপনার পছন্দ মতো ছবি সেট করুন। Aspect Ratio টিক না উঠালে অটোমেটিক রিসাইজ নিবে। সেহেতু এটার টিক উঠিয়ে দিন।

  • তারপর অপশন থেকেও আপনি আপনার পছন্দ মতো সাইজ বা সেটিং অপ্টিমাইজ করে রাখতে পারেন, যা সবসময় ঐ সাইজে আউটপুট দিবে।

  • নিচের ছবি দেখে আরও স্পষ্ট হয়ে নিন।

  • এবার আমরা দেখবো কীভাবে একের অধিক ছবি এক সঙ্গে রিসাইজ করবো। প্রথমে নিচের ছবির মতো Batch অপশনে প্রবেশ করুন।

  • এবার নতুন উইন্ডো ওপেন হবে। সেখান থেকে Add images থেকে আপনি আপনি যতোগুলা একই এইসাইজ করতে চান তা সিলেক্ট করুন। নিচের ছবি দেখুন। আরও যে অপশন টার কাজ নিচে বর্ণনা করা হয়েছে।

  • নিচের ছবির মতো Ctrl চেপে আপনার সকল সিলেক্ট করুন। তারপর ওপেন ক্লিক করুন।

  • নিচের ছবির মতো ছবিগুলা ওপেন হবে। তারপর বাম পাশের অপশন থেকে আপনার সব ছবিগুলা যে সাইজে করতে চান তা ঠিক করে দিন। তারপর আউটপুট ছবি গুলা যেখানে সেভ করতে চান তা ঠিক করে দিন। তারপর Start এ ক্লিক করুন।

  • ব্যস আপনার ছবিগুলা নিচের ছবির মতো নির্দিষ্ট লোকেশনে আপনার পছন্দ মতো সাইজে সেভ হয়ে যাবে। নিচের ছবির মতো -ok চলে আসবে।

এবার ছবিগুলা আপনি টেকটিউনসে টিউনের সময় এক এক ব্যবহার করুন। Small Size দেখাবে না, আবার সব ছবি সুন্দরভাবে গোছানো আকারে থাকবে। আপনার টিউন অন্যদের থেকে অনেক সুন্দর এবং গোছানো হবে। টিউডাররা আপনার টিউন পরে মজাও পাবে।
আশা করি সমস্যা হবে না।

এবার সবচেয়ে সহজ উপায়ে ইন্টারনেট শেয়ার করুন মাত্র একটি Button চেপে; কোন সফটওয়্যার ছাড়াই!

এবার সবচেয়ে সহজ উপায়ে ইন্টারনেট শেয়ার করুন মাত্র একটি Button চেপে; কোন সফটওয়্যার ছাড়াই!
সফটওয়্যার ছাড়া ওয়াইফাই হটস্পট বলতেই cmd তে কোড লিখে/কপি পেস্ট করার কথাই আমাদের সামনে চলে আসে। কিন্তু প্রতিবার হটস্পট অন করতে যে পরিমাণ ঝামেলা হয়, তার চেয়ে সফটওয়্যার ব্যবহার করতেই অনেকে পছন্দ করেন। কিন্তু সমস্যা হলো ভাল মানের সফটওয়্যারতো আর বিনামূল্যে পাওয়া যায় না। আর crack?!
বকবক বন্ধ! যে জন্যে পোস্ট দেখতেছেন সেখানে চলে যাই,
শুরুতে এই batch file ডাউনলোড (12 kb) করে নিন। (অথবা ছবিতে প্রদর্শিত code গুলো notepad এ লিখে .bat format এ save করে নিতে পারেন)। এবার নিচের ধাপগুলো অনুসরণ করুন। ভয় পাবেন না, এটি মাত্র একবারই করা লাগবে।
১. Start wifi HotSpot.bat ফাইলটিতে রাইট ক্লিক করে edit এ ক্লিক করুন। ‘ssid=’ এরপরে Name এর জায়গায় আপনি হটস্পটের যে নাম দিতে চাচ্ছেন সেটি লিখুন। আর ‘Key=’ এরপরে Password এর জায়গায় আপনার পাসওয়ার্ড দিন। (পাসওয়ার্ড পরিবর্তন না করলে; আপনার পাশের বাড়ির কেউ যদি এই পোস্ট পড়ে আপনার ইন্টারনেট ব্যবহার করে, তাহলে কিন্তু আমাকে দোষরোপ করতে পারবেন না!)
২. এবার Start wifi HotSpot.bat ফাইলটিতে রাইট ক্লিক করে একটি shortcut তৈরি করুন। shortcut টিতে রাইট ক্লিক করে এর properties এ যান। আর নিচের ধাপগুলো অনুসরণ করুন:
ক. Advanced অপশনে যেয়ে Run as administrator এ check করে দিন।
খ. Shortcut key তে ক্লিক করে আপনার পছন্দমত একটি key চাপুন (যেটি আপনি হটস্পট চালু করার জন্য ব্যবহার করতে চান),
গ. Run এর জায়গায় minimized সিলেক্ট করতে পারেন। আর change icon অপশন থেকে, ডাউনলোডকৃত iconটি ব্যবহার করতে পারেন।
৩. Shortcut টি desktop এ নিয়ে আসুন। এবার ডাবল ক্লিক করুন অথবা ২ এর ‘খ’ ধাপে যে key দিয়েছিলেন সেই key চাপুন।
৪. Control Panel থেকে Network and Sharing Center এ গিয়ে দেখুন একটি নতুন নেটওয়ার্ক তৈরি হয়েছে। (আমার ক্ষেত্রে Name নামে Local Area Connection* 3 তৈরি হয়েছে, আপনার ক্ষেত্রে ‘Local Area Connection*’ এরপর যেকোন নম্বর থাকতে পারে)
৫. যে connection টি আপনি শেয়ার করতে চান সেটিতে ক্লিক করে properties এ যান। সেখান থেকে Sharing ট্যাব থেকে ‘Allow other network users to connect through this computer’s internet connection’ এ check করে দিন আর ‘Home networking connection’ থেকে নতুন যে connection টি তৈরি হয়েছে সেটি সিলেক্ট করে ok করে করে বের হয়ে আসুন।
৬. এবার দেখুন ম্যাজিক!
৭. পরবর্তিতে প্রতিবার হটস্পট চালু করতে শুধুমাত্র যে key দিয়েছিলেন, সেটি চাপলেই অন হয়ে যাবে।
৮. হটস্পট অফ করতে ওয়াইফাই অফ করুন অথবা stop wifi hotspot.bat ফাইলটিকে '২' নম্বর ধাপে বর্ণিত পদ্ধতি অনুসরণ করুন।
কাজ না হলে করণীয়:
১. আপনার পিসি হটস্পট সাপোর্ট করে কিনা এটা দেখতে cmd কে run as administrator মুডে  অপেন করে  ‘netsh wlan show drivers’ লিখে এন্টার চাপুন। যদি Hosted Network Supported এ ‘Yes’ দেখায় তাহলে বুঝবেন আপনার পিসি হটস্পট সাপোর্ট করে।
২. ওয়াইফাই অন করেছেন তো?
৩. ওয়াইফাই অফ করে আবার অন করুন।
৪. এন্টিভাইরাসের ফায়ার ওয়াল অফ করে দিন অথবা ইন্টারনেট শেয়ারিং অন করে দিন।
৫. যে কম্পিউটারটি হটস্পটে যুক্ত করতে চান সেটিতে ‘Tcp/IPv4’ এ ‘Obtain an IP address automatically’ দেয়া আছে কিনা তা চেক করুন।

নিজে নিজেই ঠিক করুন মোবাইল অথবা ল্যাপটপ এর স্ক্রীন এর স্ক্রেচ বা আঁচরের দাগ

নিজে নিজেই ঠিক করুন মোবাইল অথবা ল্যাপটপ এর স্ক্রীন এর স্ক্রেচ বা আঁচরের দাগ
প্রথমে সেটটি বন্ধ করে নিন। ডিভাইসের ভেতরে যাতে তরল পদার্থ প্রবেশ করতে না পারে সেজন্য হেডফোন, চার্জার ও অন্যান্য পোর্টগুলো সিল করে নিন।
দাগ
টুথপেস্ট
একটি কটনবাড বা এক টুকরো নরম সুতি কাপড়ে সামান্য টুথপেস্ট নিয়ে অাঁচড় পড়া স্থানে আলতোভাবে ঘষে দাগ দূর করা সম্ভব। দাগ উঠে গেলে আরেকটি ভেজা কাপড় দিয়ে লেগে থাকা টুথপেস্ট মুছে ফেলুন। এ কাজে জেল জাতীয় টুথপেস্ট ব্যবহার করা যাবে না।
গাড়ির অাঁচড়ের দাগ দূর করার ক্রিম
টার্টল ওয়্যাক্স, ৩এম স্ক্র্যাচ ও সোয়ার্ল রিমুভার ব্যবহার করা যাবে। এক টুকরা নরম কাপড়ে ক্রিম নিয়ে অাঁচড়ের ওপর প্রয়োগ করতে হবে।
শিরিশ কাগজমোবাইলের ট্যাপ খাওয়া অংশগুলোকে মসৃণ করতে ব্যবহার করা যেতে পারে শিরিশ কাগজ। তবে যতটা সম্ভব মসৃণ শিরিশ কাগজ ব্যবহার করতে হবে। এটি খুব সাবধানে ব্যবহার করতে হবে, নয়তো আরও অাঁচড়ের দাগ পড়তে পারে।
বেকিং সোডাএকটি পাত্রে দুই ভাগ বেকিং সোডা ও এক ভাগ পানি মিশিয়ে পেস্ট তৈরি করে পরিষ্কার নরম কাপড় দিয়ে অাঁচড়ের ওপর প্রয়োগ করতে হবে। পরে আরেকটি পরিষ্কার কাপড় দিয়ে মিশ্রণটি মুছে ফেলতে হবে।
বেবি পাউডারবেকিং সোডার বদলে বেবি পাউডার ব্যবহার করেও স্ক্র্যাচ রিমুভার তৈরি করা যাবে। প্রয়োগ করতে হবে একই পদ্ধতিতে।
ভেজিটেবল অয়েলছোট স্ক্র্যাচের ক্ষেত্রে ব্যবহার করা যাবে ভেজিটেবল অয়েল। অাঁচড়ের ওপর এক ফোটা অয়েল নিয়ে মুছে ফেলতে হবে।
ডিম ও পটাশিয়াম অ্যালুমিনিয়ামের মিশ্রণ
সসপ্যানে একটি ডিম ও এক চা চামচ পটাশিয়াম অ্যালুমিনিয়াম নিয়ে ১৫০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় গরম করতে হবে। এরপর এক টুকরা পলেস্টার বা নাইলনের তৈরি কাপড়কে এ মিশ্রণে ভিজিয়ে ওভেনে ৩০০ ডিগ্রি তাপমাত্রায় শুকাতে হবে। ওভেনে শুকানোর ক্ষেত্রে কাপড়টিকে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে মুড়িয়ে নিতে হবে। কাপড়টি শুকিয়ে গেলে ঠা-া পানিতে ডুবিয়ে রাখতে হবে ২০ থেকে ৩০ সেকেন্ড। উপরোক্ত ধাপগুলো তিনবার অনুসরণের পর কাপড়টিকে ৪৮ ঘন্টা বাতাসে রেখে শুকিয়ে নিতে হবে। এবার কাপড়টি দাগ তোলার কাজে ব্যবহার করা যাবে।
ব্রাসো, সিলভো ও অন্যান্য পলিশ
পলিশ ভেজানো তোয়ালে দিয়ে অাঁচড়যুক্ত স্থানটি মুছে নেয়া যেতে পারে। তবে পর্দায় ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ পলিশ পর্দার কোটিং নষ্ট করে দিতে পারে।

এখনি ডাউনলোড করে নিন মাইক্রোশফট অফিসের (Microsoft Office) এর বিকল্প সফটওয়্যার- কিংসফট অফিস স্যুইট 2014 (মাত্র ৬২ এম বি)

আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। কিংসফট অফিস স্যুইট একটি মুক্ত অফিস স্যুইট, যাতে ওয়ার্ড প্রসেসর, স্প্রেডসিট প্রোগ্রাম এবং প্রেজেন্টেশন মেকার অন্তর্ভূক্ত আছে । তিন ধরনের প্রোগ্রাম আপনাকে অফিসের কাজগুলো সহজেই করতে সহায়তা করবে ।

১.রাইটার (Writer) - দক্ষ ওয়ার্ড প্রসেসর

২.প্রেজেন্টেশন (Presentation) - মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন ক্রিয়েটর,

৩. স্প্রেডসিটস্ (Spreadsheet) - ডেটা প্রসেসিং এবং ডেটা বিশ্লেষনের জন্য রয়েছে শক্তিশালী টুল

যদিও এটি একটি ফ্রি স্যুইট, যাতে রয়েছে আরো অনেক ফিচার যেমন:- প্যারগ্যারাফ এ্যাডজাস্টমেন্ট টুল, এবং মাল্টিপল ট্যাবড ফিচার । এতে অফিস টু পিডিএফ কনভার্টার, অটোমেটিক স্পেলিং চেকিং এবং ওয়ার্ড কাউন্টার

ডকুমেন্টে ওয়াটার মার্ক ইন ডকুমেন্ট এবং পাওয়ার পয়েন্টকে ওয়ার্ড এ পরিবর্তনও করতে পারে। তাহলে আর দেরি না করে এখনি ডাউনলোড করে নিন মাইক্রোশফট অফিসের (Microsoft Office) এর বিকল্প সফটওয়্যার- কিংসফট অফিস স্যুইট

ডাউনলোড লিঙ্কঃ

দেখে নিন বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসা সংক্রন্ত সাইট ।

দেখে নিন বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসা সংক্রন্ত সাইট ।
দেখে নিন বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসা সংক্রন্ত সাইট ।আজ আপনাদের সাথে কিছু দেশের ভিসা চেক সহ বিভিন্ন দেশের লেবার ভিসা সংক্রান্ত তথ্য, ইমিগ্রেশন তথ্য, স্টুডেন্ট ভিসার তথ্যের কিছু ওয়েব সাইট শেয়ার করব। আরেকটি কথা যদি কোন ওয়েবসাইট কাজ না করে আমাকে কমেন্ট এ জানাবেন সাধ্যের মধ্যে থাকলে Edit করার চেষ্টা করব। তাহলে দেরী না করে ওয়েব সাইট গুলো সংগ্রহে রাখুন।
১ তানজানিয়া
http://www.tanzania.go.tz
২ কাতার
http://www.moi.gov.qa/site/english
৩ কুয়েত
http://www.moi.gov.kw
৪পাকিস্তান
http://www.moitt.gov.pk/
৫ সৌদি আরব
http://www.moi.gov.sa
৬ দুবাই/আরব আমিরাত
http://www.moi.gov.ae
৭মিশর
http://www.moiegypt.gov.eg/english/
৮ বাংলাদেশ
http://www.moi.gov.bd
৯ সাইপ্রাস
http://moi.gov.cy/
১০ নেপাল
http://www.moic.gov.np/
১১আলবেনিয়া
http://www.moi.gov.al/
১২ জামবিয়া
http://www.moi.gov.gm/
১৩ জর্দান
http://www.moi.gov.jo/
১৪ ইন্ডিয়া
http://labour.nic.in/
১৫ কেনিয়া
http://www.labour.go.ke/
১৬ ইটালী
http://www.labour.gov.on.ca/english
১৭ সিংগাপুর
http://www.mom.gov.sg/
১৮ গ্রীস
http://www.mddsz.gov.si/en
১৯ শ্রীলংকা
http://www.labourdept.gov.lk/
২০ দক্ষিণ আফ্রিকা
http://www.labour.gov.za/
২১ ইরান
http://www.irimlsa.ir/en
২২গানা
http://www.ghana.gov.gh
২৩ তাইল্যান্ড
http://www.mfa.go.th
২৪ বাহরাইন
http://www.mol.gov.bh
২৫ ভূটান
http://www.molhr.gov.bt/
২৬ কলমবিয়া
http://www.labour.gov.bc.ca/esb/
http://www.gov.bc.ca/citz
২৭ কানাডা
http://www.labour.gov.on.ca/english/
http://www.cic.gc.ca
২৮ বারবাডোস
http://www.labour.gov.bb/
২৯ কোরিয়া
http://www.moel.go.kr/english
৩০ জাপান
http://www.mhlw.go.jp/english/
৩১ সাইপ্রাস
http://www.mfa.gov.cy
৩২ ভিয়েতনাম
english.molisa.gov.vn/
৩৩ নিউজিল্যান্ড
http://www.dol.govt.nz/
৩৪ নামিবিয়া
http://www.mol.gov.na/
৩৫ মালদ্বীপ
mhrys.gov.mv/
৩৬ মায়ানমার
http://www.mol.gov.mm/
৩৭ লেবানন
http://www.labor.gov.lb/
৩৮ পোল্যান্ড
http://www.mpips.gov.pl/en
৩৯ইংল্যান্ড
http://www.ukba.homeoffice.gov.uk
৪০বুলগেরিয়া
http://www.mlsp.government.bg/en
৪১ আমেরিকা
http://www.dvlottery.state.gov/ESC
http://www.dol.gov/
৪২ স্পেন
http://www.mtin.es/en
৪৩ ইউক্রেইন
http://www.mlsp.gov.ua
৪৪ উগান্ডা
http://www.mglsd.go.ug
৪৫ পেলেস্তাইন
http://www.mol.gov.ps/
৪৬ব্রুনাই
http://www.labour.gov.bn/
৪৭ ইয়ামেন
http://www.dol.gov/
৪৮ নেদারল্যান্ড
http://english.szw.nl/
৪৯ জামবিয়া
http://www.mlss.gov.zm
৫০ অষ্ট্রেলিয়া
http://www.workplace.gov.au/
৫১ জিমবাবুয়ে
http://www.dol.gov
৫২ ফিলিফাইন
http://www.dole.gov.ph/
৫৩ মালয়েশিয়া
http://www.mohr.gov.my
৫৪ রাশিয়া
http://www.labour.gov.on.ca
Designed by HelpZoon Design

Powered by Helpzoon